ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণমাধ্যম ও গণতন্ত্রের শক্তি নিয়ে বিশিষ্টজনদের মতামত ও জরিপ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের পরিকল্পিত নগরায়নে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস পাকিস্তানি হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ড: রহস্য ও ধোঁয়াশা গুলশানে গোপন বৈঠককালে আটক আওয়ামী লীগের ৬ নেতাকর্মীর রিমান্ড মঞ্জুর ঈদে মিলাদুন্নবী: যেভাবে মিলবে টানা চার দিনের ছুটি শর্ত না মানলে খুলবে না হরমুজ প্রণালি, জানাল আইআরজিসি ১৭ সেনা নিহতের পর হুথিদের বিরুদ্ধে ইয়েমেনি বাহিনীর পাল্টা অভিযান ক্যাম্পাসে ছাত্রদলের ওপর হামলার জবাবে শিবিরকে প্রতিহত করেছি : নাছির রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল তরুণের হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে কুপিয়ে যুবককে হত্যা

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আজ আপিল বিভাগের রায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ মামলার রায় ঘোষণা করবেন।

এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর পৃথক দুটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক ঘোষণা করে রায় দেন। সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টের আপিলের অনুমতি দেয় সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ গত বছরের ১৩ নভেম্বর এ আদেশ দিয়েছিলেন।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ বিভিন্ন বিষয়ে পরিবর্তন এনে ২০১১ সালের ৩০ জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাস করেছিল। এর মাধ্যমে সংবিধানে ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়। তবে হাইকোর্টের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ তৈরি হলেও কিছু জটিলতা থেকে যায়। এ কারণে সুশাসনের জন্য নাগরিকের সম্পাদকসহ চার ব্যক্তি, নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পৃথক তিনটি আপিল করা হয়।

শুনানি চলাকালে সুশাসনের জন্য নাগরিকের সম্পাদকের আইনজীবী শরীফ ভূঁইয়া পঞ্চদশ সংশোধনীকে ‘প্রতারণা’ হিসেবে উল্লেখ করে তা পুরোপুরি বাতিলের দাবি জানান। তবে তিনি ৯৬ ও ১০২ অনুচ্ছেদের সুরক্ষা নিশ্চিত করার আবেদনও করেন। অন্যদিকে, জামায়াতে ইসলামীর আইনজীবী শিশির মনির তার শুনানিতে পঞ্চদশ সংশোধনীর যে বিষয়গুলো সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক, সেগুলো বাতিল এবং বাকি অংশ সংসদের ওপর ছেড়ে দেওয়ার আবেদন জানান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আজ আপিল বিভাগের রায়

আপডেট সময় : ০৬:২৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬