বুড়িচং পুলিশের অভিযানে ৩২৫ পিস ইয়াবা সহ আটক-১
- আপডেট সময় : ০৪:৩০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ১২৮ বার পড়া হয়েছে

মোঃ মশিউর রহমান,
কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লা জেলা বুড়িচংয়ের দরিয়ারপাড় কেন্দ্রীয় ঈদগাহের সামনে অভিযান চালিয়ে ৩২৫ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
১মে শুক্রবার সকালে বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের দরিয়ারপাড় কেন্দ্রীয় ঈদগাহের সামনে ব্রাহ্মণপাড়া-কুমিল্লা আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
আটককৃত আসামি:- সিফাত শান্ত (২৮) বুড়িচং উপজেলার জগতপুর গফুর ডাক্তারের বাড়ি এলাকার মৃত মেজবাউল হক লিটনের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার এসআই মোঃ জয়নুল, এএসআই আবজল আহমেদ ও এএসআই আসাদ আলী সঙ্গীয় ফোর্স সহ বুড়িচং থানাধীন বুড়িচং সদর ইউনিয়নের দরিয়ারপাড় কেন্দ্রীয় ঈদগাহের সামনে ব্রাহ্মণপাড়া-কুমিল্লা আঞ্চলিক সড়কে অভিযান পরিচালনা করে সিফাত শান্তকে আটক করে, এসময় তার কাছ থেকে ৩২৫ পিছ ইয়াবা উদ্বার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফুর রহমান জানান, এ ঘটনায় বুড়িচং থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে গ্রেফতারকৃত আসামিকে শুক্রবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।





























