ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে হামলার প্রস্তুতি নিতে মার্কিন বাহিনীকে পেন্টাগনের নির্দেশ সিরাজগঞ্জে বিস্ফোরক মামলায় পদচ্যুত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার দুর্গাপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা, ২৩ মণ্ডপে সিসিটিভি বাধ্যতামূলক গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ২০৫০ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হবে ঢাকা, প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ মা ইলিশ রক্ষা অভিযান: প্রথম রাতেই পটুয়াখালীতে তিনজনের কারাদণ্ড ফেসবুকে প্রেম ও মুঠোফোনে বিয়ে, পরে প্রবাসী জানলেন স্ত্রী আসলে তরুণ ‘আবরার হত্যার সময় শিবিরের অনেকে ছাত্রলীগ সেজে বেঁচেছিল’: রাশেদ খান ইসরাইল ছাড়ছেন ২০ বৃটিশ কূটনীতিক, জেরুজালেমে কনস্যুলেটের নাম বদল স্থানীয় নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণে বাধা নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মার্কিন নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র উৎপাদনে রেথিয়নের সাথে ২৪.৪ বিলিয়ন ডলারের চুক্তি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:২৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন নৌবাহিনীর জন্য বহুমুখী এসএম-৬ ক্ষেপণাস্ত্রের উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়াতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে দেশটির প্রতিরক্ষা দপ্তর প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান রেথিয়নের সঙ্গে সর্বোচ্চ ২৪ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারের একটি বিশাল চুক্তি স্বাক্ষর করেছে। পাঁচ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ পরবর্তীতে আরও দুই বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

মূলত মধ্যপ্রাচ্যে চলমান বিভিন্ন সংঘাতের জেরে মার্কিন সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত ফুরিয়ে আসছে। এই ঘাটতি দ্রুত পূরণ করতে এবং ক্ষেপণাস্ত্রের ধারাবাহিক সরবরাহ বজায় রাখতেই রেথিয়নের সঙ্গে এই চুক্তি করা হয়েছে। আক্রমণাত্মক ও রক্ষণাত্মক—উভয় ধরনের সামরিক অভিযানেই এই এসএম-৬ ক্ষেপণাস্ত্র অত্যন্ত কার্যকরভাবে ব্যবহার করা যায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দেশের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ওপর অস্ত্রের উৎপাদন বাড়ানোর জন্য ক্রমাগত চাপ দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি বছর এএমআরএএএম ক্ষেপণাস্ত্র এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবস্থা তৈরির জন্যও বড় ধরনের চুক্তি সম্পন্ন করেছে মার্কিন প্রশাসন।

তবে এই বিশাল চুক্তির অর্থায়নের জন্য এখনও মার্কিন কংগ্রেসের চূড়ান্ত বরাদ্দের প্রয়োজন রয়েছে। প্রতিরক্ষা শিল্প খাতের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, সময়মতো অর্থ বরাদ্দ না পেলে কারখানা ও সরবরাহব্যবস্থায় প্রয়োজনীয় বিনিয়োগের প্রক্রিয়া বিলম্বিত হতে পারে, যা উৎপাদন বাড়ানোর লক্ষ্যকে ব্যাহত করবে।

অবশ্য রেথিয়ন জানিয়েছে, বর্ধিত চাহিদা পূরণের লক্ষ্যে তারা ইতিমধ্যে কর্মী সংখ্যা বাড়িয়েছে এবং তাদের সরবরাহকারী অংশীদারদের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করেছে। শত্রুর বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পাশাপাশি নির্দিষ্ট আক্রমণাত্মক অভিযানেও অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে এই বহুমুখী এসএম-৬ ক্ষেপণাস্ত্র।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

মার্কিন নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র উৎপাদনে রেথিয়নের সাথে ২৪.৪ বিলিয়ন ডলারের চুক্তি

আপডেট সময় : ০৯:২৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬