ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

রিয়াদের আকাশে বিস্ফোরণ, সতর্কতা জারির পর পরিস্থিতি স্বাভাবিক ঘোষণা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:১৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শনিবার ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। এর আগে দেশটির কর্তৃপক্ষ আকাশপথে সম্ভাব্য হামলার সতর্কতা জারি করে বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছিল। স্থানীয় সময় শুক্রবার রাত ৩টার কিছু আগে এই সতর্কতা বার্তা পাঠানো হয়েছিল। তবে পরবর্তী সময়ে রিয়াদের সিভিল ডিফেন্স এজেন্সি বিশেষ সতর্কতা তুলে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক ঘোষণা করেছে।

ইয়েমেনের হুথিদের সঙ্গে সংঘাত তীব্র হওয়ার পর এই প্রথম রিয়াদ সরাসরি হামলার প্রভাবের মুখে পড়ল। গত জুলাই মাস থেকেই সৌদি আরবের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা বাড়ছে। সেপ্টেম্বরের শুরু থেকে রিয়াদসহ অন্তত ১১টি শহর ও গভর্নরেটে বিভিন্ন সময়ে সতর্কতা জারি করা হয়েছে। কোনো কোনো এলাকায় একাধিকবার এমন সতর্কতা জারি করতে হয়েছে।

কর্তৃপক্ষ বাসিন্দাদের জানালা ও খোলা জায়গা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। এছাড়া জনসমাগমস্থলে ভিড় না করা এবং কোনো হামলার দৃশ্য ভিডিও বা ছবি ধারণ না করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইয়েমেনে নতুন করে সংঘাত শুরুর পর এক লাখ ১২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং প্রায় তিন হাজার মানুষ সমুদ্রপথে পালিয়ে জিবুতিতে আশ্রয় নিয়েছে।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার জবাব হিসেবে তাদের অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি হুথিদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষায় জোট ‘দায়িত্বশীল ও কঠোরভাবে’ জবাব দিতে প্রস্তুত রয়েছে।

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১: ০৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১: ১০

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

রিয়াদের আকাশে বিস্ফোরণ, সতর্কতা জারির পর পরিস্থিতি স্বাভাবিক ঘোষণা

আপডেট সময় : ১১:১৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬