ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

১৭ সেপ্টেম্বর নতুন অভিবাসন নীতি ঘোষণা করবে অস্ট্রেলিয়া সরকার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:২২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্ট্রেলিয়া সরকার তাদের অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার প্রস্তুতি নিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক আগামী ১৭ সেপ্টেম্বর ন্যাশনাল প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে সরকারের এই নতুন অভিবাসন নীতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।

প্রস্তাবিত পরিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের অস্ট্রেলিয়ায় নিয়ে আসার সুযোগ কঠোরভাবে সীমিত করা। সরকারি পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে অধিকাংশ বিদেশি শিক্ষার্থীকে পরিবারের সদস্য ছাড়া অস্ট্রেলিয়ায় আসতে হতে পারে। তবে আপাতত আন্তর্জাতিক শিক্ষার্থীদের মোট সংখ্যা কমানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

সরকারের মূল লক্ষ্য হলো অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসের জন্য বিদেশ থেকে আসা মানুষের সংখ্যা কমিয়ে আনা। এই পরিকল্পনার অংশ হিসেবে ২০২৮ সালের মধ্যে বার্ষিক নেট বিদেশি অভিবাসন প্রায় ৩ লাখ থেকে কমিয়ে ২ লাখ ২৫ হাজারে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এই লক্ষ্য অর্জনে সরকার বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে অস্থায়ী ভিসার সংখ্যা কমানো, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অভিবাসীদের দেশ ছাড়ার নিয়ম আরও কার্যকর করা এবং এক ভিসা থেকে অন্য ভিসায় বারবার পরিবর্তনের সুযোগ সীমিত করা। এছাড়া সুরক্ষা বা প্রোটেকশন ভিসার আবেদন ব্যবস্থাও কঠোর করার পরিকল্পনা রয়েছে।

এই নতুন নিয়মগুলো অস্ট্রেলিয়ায় পড়াশোনা, কাজ বা পরিবারের সঙ্গে বসবাসের পরিকল্পনা করা বিদেশিদের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বাংলাদেশ, ভারত ও নেপালসহ এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষার্থী ও দক্ষ কর্মীদের জন্য এই পরিবর্তনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে নতুন নীতিমালার পূর্ণাঙ্গ রূপ এবং কোন ভিসাধারীদের ক্ষেত্রে এই নিয়মগুলো কার্যকর হবে, তা আগামীকালের ঘোষণার পরই স্পষ্ট হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

১৭ সেপ্টেম্বর নতুন অভিবাসন নীতি ঘোষণা করবে অস্ট্রেলিয়া সরকার

আপডেট সময় : ০৭:২২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬