ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তালেবান সরকারকে শর্ত দিল পাকিস্তান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৩৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইসলামাবাদ আগ্রহী বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি। তবে তিনি স্পষ্ট করেছেন যে, দ্বিপাক্ষিক সম্পর্কের অর্থবহ উন্নতির জন্য আফগানিস্তানের তালেবান সরকারকে অবশ্যই তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে দৃশ্যমান ও যাচাইযোগ্য পদক্ষেপ নিতে হবে।

বুধবার এক সংবাদ সম্মেলনে তাহির আন্দ্রাবি বলেন, আফগানিস্তান ইস্যুতে চীনের গঠনমূলক ভূমিকাকে পাকিস্তান স্বাগত জানায়। তবে তিনি জোর দিয়ে বলেন, আফগান ভূখণ্ডে সন্ত্রাসী অবকাঠামোর বিরুদ্ধে কাবুলের নিজস্ব কার্যক্রমের কোনো বিকল্প নেই এবং তৃতীয় কোনো দেশের মধ্যস্থতা সেই দায়িত্ব পালন করতে পারবে না।

সম্প্রতি চীনা বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ংয়ের ইসলামাবাদ সফর এবং ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে আফগান রাষ্ট্রদূত সারদার শাকিবের বক্তব্য প্রদানের পর দুই দেশের সম্পর্ক উন্নয়নের জল্পনা তৈরি হয়। তবে পাকিস্তান এই আলোচনার প্রেক্ষিতে তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসার বিষয়টি নাকচ করে দিয়েছে। ইসলামাবাদের দাবি, তাদের ভূখণ্ডের বিরুদ্ধে আফগান মাটি যাতে ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করতে কাবুলকে লিখিত ও যাচাইযোগ্য নিশ্চয়তা প্রদান করতে হবে।

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৪৪আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৫১

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তালেবান সরকারকে শর্ত দিল পাকিস্তান

আপডেট সময় : ০১:৩৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬