ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাধবদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ লাখ ২ হাজার টাকা জরিমানা তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে এনসিডি কর্নারে ওষুধ সংকট, বাড়ছে হৃদ্‌রোগের ঝুঁকি কাশ্মীরে সিআইএসএফ’র গুলিতে অফিসারসহ নিহত ৪ দুই দশক পর ইরাক থেকে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রত্যাহার চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ১৬ বছরের কিশোর নিহত, গ্রেপ্তার ১ যৌতুক প্রথা নিয়ে কোনাল-রাফসান ও বুলবুলের নতুন গান উচ্চকক্ষ ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিশেষ কমিটিতে ভিন্নমত ইউপিএলের শোরুমে হামলা ও কর্মীদের হয়রানির ঘটনায় ৩৬ বিশিষ্ট নাগরিকের নিন্দা মাঠে অদ্ভূতকাণ্ড: প্রতিপক্ষের চুল ধরে টানায় ২ লাল কার্ড

পাতায়ায় ৫ হাজার মার্কিন নৌসেনা, যৌনকর্মীদের সতর্ক করলো থাই পুলিশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রায় ২০০ দিনেরও বেশি সময় সমুদ্রে অতিবাহিত করার পর পাঁচ হাজার মার্কিন নৌসেনা ও মেরিনের একটি দল থাইল্যান্ডের পর্যটন শহর পাতায়ার উদ্দেশে রওয়ানা দিয়েছে। মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন বুধবার পাতায়ার লায়েম চাবাং বন্দরে নোঙর করবে। জাহাজটির সাথে আরও দুটি সহযোগী নৌযান থাকবে। গত নভেম্বরে সান দিয়েগোর ঘাঁটি থেকে যাত্রা শুরুর পর রণতরিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইল সামরিক অভিযানে সহায়তা প্রদান করেছে।

দীর্ঘ সময় সমুদ্রে কাটানোর পর নাবিক ও মেরিনদের শারীরিক ও মানসিক বিশ্রামের সুযোগ দিতেই এই সফরের আয়োজন করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা মার্কিন নৌ সদস্যদের আগমনকে ঘিরে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির প্রত্যাশা করছেন। পাতায়ার মেয়র পোরামাসের হিসাব অনুযায়ী, প্রতিটি মার্কিন সেনা তাদের অবস্থানের সময় প্রতিদিন ১,০০০ থেকে ৩,০০০ থাই বাত বা প্রায় ৩০ থেকে ৯১ মার্কিন ডলার খরচ করতে পারেন। তবে এই ব্যয় নির্ভর করবে তারা কত সময় তীরে কাটাচ্ছেন তার ওপর।

মার্কিন সেনাদের আগমনকে কেন্দ্র করে পাতায়ার প্রশাসন বাড়তি সতর্কতা অবলম্বন করছে। শহরটির পুলিশ প্রধান আনেক স্রাথংইউ জানিয়েছেন, যৌনকর্মীরা যেন জনসমাগমস্থলে গ্রাহকদের আকৃষ্ট করতে না পারে সেজন্য তারা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন। তবে তিনি স্বীকার করেছেন যে, এটি একটি কঠিন চ্যালেঞ্জ। ইতোমধ্যে সপ্তাহান্তে চালানো অভিযানে পতিতাবৃত্তির সঙ্গে জড়িত সন্দেহে ৪০ থেকে ৫০ জনকে আটক করা হয়েছে।

থাইল্যান্ডে পতিতাবৃত্তি আইনত নিষিদ্ধ হলেও পাতায়াসহ দেশটির প্রধান পর্যটন কেন্দ্রগুলোতে এটি অনেকটা প্রকাশ্যেই চলে। এফবিআই এক দশক আগে পাতায়াকে বিশ্বের অন্যতম প্রধান যৌন পর্যটন গন্তব্য হিসেবে উল্লেখ করেছিল। ব্যাংকক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক পিপাটপং ফাকফারে সতর্ক করে বলেছেন, বিপুল সংখ্যক পর্যটকের আগমনে যৌন শোষণ এবং যৌনবাহিত রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বৃদ্ধি পেতে পারে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

পাতায়ায় ৫ হাজার মার্কিন নৌসেনা, যৌনকর্মীদের সতর্ক করলো থাই পুলিশ

আপডেট সময় : ০৮:১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬