ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

খার্গ দ্বীপ ধ্বংসের এআই ভিডিও প্রকাশ করলেন ডনাল্ড ট্রাম্প

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের প্রধান তেল হাব হিসেবে পরিচিত খার্গ দ্বীপ ধ্বংসের দুটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) নির্মিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালির লারক দ্বীপে মার্কিন সামরিক বাহিনীর হামলার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি এই ভিডিওগুলো পোস্ট করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা ভিডিওগুলোতে খার্গ দ্বীপের তেলের ট্যাংকার ও সংরক্ষণাগারে ভয়াবহ বিস্ফোরণ ঘটতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে ট্রাম্প লিখেছেন, খার্গ দ্বীপকে উড়িয়ে দেয়া হচ্ছে।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দ্বীপটি থেকে ইরানের মোট তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ পরিচালিত হয়। যুদ্ধ শুরুর সময় থেকেই ট্রাম্প এই দ্বীপটি ধ্বংস বা দখলের হুমকি দিয়ে আসছেন। ওপেকের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ইরানের এই সামুদ্রিক ঘাঁটিতে যেকোনো ধরনের হামলা দেশটির জ্বালানি বাণিজ্য ও অর্থনীতিকে মারাত্মক বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

খার্গ দ্বীপ ধ্বংসের এআই ভিডিও প্রকাশ করলেন ডনাল্ড ট্রাম্প

আপডেট সময় : ০১:০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬