ঢাকা ১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাজেট সংকটে ইসরাইলি সেনাবাহিনী, ব্যাহত হচ্ছে সামরিক প্রস্তুতি যৌন নির্যাতন ও মারধরের অভিযোগে তেলেগু পরিচালক পবন সাদিনেনি গ্রেপ্তার মক্কায় গিয়ে তরুণদের নিজের পায়ে দাঁড়ানোর বার্তা দিলেন রাখি সাওয়ন্ত চীন-নেপাল সীমান্তে নতুন হ্রদ, তীর ভেঙে বন্যার বড় শঙ্কা সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে জামায়াত আমিরের কড়া প্রতিবাদ পূর্ণাঙ্গ সংস্কারের দাবিতে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট উয়েফা চ্যাম্পিয়নস লিগ ড্র: নতুন ফরম্যাটে কোন দলের প্রতিপক্ষ কে যাত্রাবাড়ী থানা থেকে রিমান্ডে থাকা নারী আসামি লাপাত্তা যশোরে মায়ের মাথা বিচ্ছিন্ন করল ‘মানসিক ভারসাম্যহীন’ ছেলে সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে: আনিসুল ইসলাম মাহমুদ

কারাবন্ডী অবস্থায় মারা গেলেন ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘের আটককেন্দ্রে সাজা ভোগ করা অবস্থায় মারা গেছেন বসনিয়ার সাবেক কুখ্যাত সার্ব জেনারেল রাতকো ম্লাদিচ। স্রেব্রেনিৎসা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এই সামরিক নেতাকে ‘বসনিয়ার কসাই’ হিসেবে অভিহিত করা হতো। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতিসংঘের একজন কর্মকর্তা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দ্য হেগের জাতিসংঘের আটককেন্দ্রে বন্দী থাকা অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত ও বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন ম্লাদিচ। চিকিৎসার জন্য বিভিন্ন সময়ে তাকে হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল।

১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত চলা বসনিয়া যুদ্ধের সময় বসনিয়ান সার্ব বাহিনীর অন্যতম প্রধান সামরিক কমান্ডার ছিলেন রাতকো ম্লাদিচ। ১৯৯৫ সালে স্রেব্রেনিৎসা এলাকায় ৮ হাজারেরও বেশি বসনীয় মুসলিম পুরুষ ও কিশোরকে নির্মমভাবে হত্যার ঘটনায় তার ভূমিকা ছিল প্রধান। এই নৃশংস গণহত্যার কারণেই তিনি বিশ্বজুড়ে কুখ্যাত হয়ে ওঠেন।

পরবর্তীতে, ২০১৭ সালে জাতিসংঘের সাবেক যুগোস্লাভিয়া বিষয়ক বিশেষ ট্রাইব্যুনাল ম্লাদিচকে গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে ২০২১ সালে আদালত তার পূর্বের সাজাই বহাল রাখে। আমৃত্যু তিনি সেই দণ্ডই ভোগ করছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

কারাবন্ডী অবস্থায় মারা গেলেন ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ

আপডেট সময় : ০৮:৪৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬