ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিয়াদে মিসাইল আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল ধানমন্ডিতে মারধরের ঘটনায় খালিদ হাসানের ১৫ দিনের কারাদণ্ড চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস শিক্ষা, জনপ্রশাসনসহ তিন সচিব পেলেন সিনিয়র সচিব পদমর্যাদা মাদারগঞ্জে শসার বাম্পার ফলন, ২ হাজার টন উৎপাদনের সম্ভাবনা: কৃষকের মুখে হাসি মাদারগঞ্জে শসার বাম্পার ফলন, ২ হাজার টন উৎপাদনের সম্ভাবনা সৌদিতে হামলার প্রভাবে ঢাকা থেকে ১০০ ফ্লাইট বাতিল বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, দায়িত্ব থেকে অব্যাহতি

যৌন নির্যাতন ও মারধরের অভিযোগে তেলেগু পরিচালক পবন সাদিনেনি গ্রেপ্তার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৫৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেলেগু সিনেমার পরিচালক পবন সাদিনেনির বিরুদ্ধে যৌন নির্যাতন ও শারীরিকভাবে আঘাত করার গুরুতর অভিযোগ উঠেছে। এক নারী অভিযোগ করেছেন যে, বিয়ের প্রতিশ্রুতি এবং সিনেমায় কাজের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে নির্মাতা তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। অভিযোগকারী পরে জানতে পারেন যে পবন বিবাহিত এবং তাঁর সন্তান রয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৭ আগস্ট হায়দরাবাদের গোলকোন্ডা থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ পবনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে ম্যাজিস্ট্রেট তাঁকে বিচারিক হেফাজতে চাঞ্চলগুডা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অভিযোগকারীর ভাষ্যমতে, তাঁদের সম্পর্ক এক বছরের বেশি সময় ধরে চলেছিল। শুরুতে পবন তাঁকে আর্থিকভাবে সহায়তা করা, হাসপাতালে নিয়ে যাওয়া এবং ক্যারিয়ার ও আর্থিক বিষয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ওই নারী একটি সিনেমা পরিচালনা করার পরিকল্পনা করছিলেন, যা প্রযোজনা করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন পবন। অভিযোগ অনুযায়ী, সম্পর্কের একপর্যায়ে ওই নারী পবনের বৈবাহিক অবস্থার কথা জানতে পারলে, পবন তাঁকে জানান যে তাঁর বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে এবং আইনি প্রক্রিয়া শেষ হলে তাঁকেই বিয়ে করবেন।

ওই নারীর অভিযোগ, সম্পর্কটি পরবর্তীতে মূলত যৌন সম্পর্কে সীমাবদ্ধ হয়ে পড়ে। এ সময়ও পবন তাঁকে বিয়ে, বাড়ি, আর্থিক নিরাপত্তা ও সিনেমায় কাজের নানা প্রলোভন দেখিয়ে আসছিলেন। অভিযোগকারী আরও জানান, শারীরিক অসুস্থতার কথা জানানো সত্ত্বেও পবন তাঁকে যৌন সম্পর্কে বাধ্য করতেন। এমনকি প্যানিক অ্যাটাকের সময়ও ভিডিও কলের মাধ্যমে যৌন কার্যকলাপে বাধ্য করার অভিযোগ করা হয়েছে, যেখানে ভুক্তভোগীর আশঙ্কা, এসব ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া হতে পারে।

অভিযোগে ৫ আগস্টের একটি ঘটনার উল্লেখ রয়েছে। ওই নারীর দাবি, সেদিন বিকেল সাড়ে ৪টার দিকে পবন নিজ বাড়িতে তাঁকে শারীরিকভাবে আঘাত করেন। মুখে আঘাতের ফলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং পরবর্তীতে তাঁর মুখ ও চোখের চারপাশ ফুলে যাওয়া, মাথাব্যথা ও পিঠের ব্যথার মতো শারীরিক সমস্যা দেখা দেয়। এই অভিযোগের ভিত্তিতে গোলকোন্ডা পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৬৯ ধারা—প্রতারণামূলক উপায়ে যৌন সম্পর্ক স্থাপন—এবং ১১৫(২) ধারা—ইচ্ছাকৃতভাবে আঘাত করা—এ মামলা করেছে।

২০১৩ সালে ‘প্রেম ইশক কাদাল’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হওয়া পবন সাদিনেনি এরপর ‘সাবিত্রী’ পরিচালনা করেন। তাঁর সর্বশেষ কাজ ২০২৩ সালের ওয়েব সিরিজ ‘দয়া’, যা ‘তাকদির’ সিরিজের রিমেক। বর্তমানে তিনি দুলকার সালমান, পূজা হেগড়ে ও শ্রুতি হাসান অভিনীত সিনেমা ‘আকাশম লো ওকা তারা’ পরিচালনা করছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

যৌন নির্যাতন ও মারধরের অভিযোগে তেলেগু পরিচালক পবন সাদিনেনি গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৫৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬