ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের জেন-জি আন্দোলন ভারতের তরুণদের পথ দেখিয়েছে: নেহা বোরা সৌদি আরবে হুতি হামলা: শাহজালালে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫৩৯৩ যাত্রী রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত চালক শাহরাস্তিতে স্কুল ফাঁকি দিয়ে ঘোরাফেরা করায় ১৬ শিক্ষার্থী আটক ভোলায় নদীভাঙন রোধে ৬০৫ কোটি টাকার প্রকল্প, এলাকাবাসীর আনন্দ দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে চলছে মা ইলিশ নিধন হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের দুটি জাহাজে হামলা, একটি ডুবেছে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ সাজেক ভ্রমণ নিষেধাজ্ঞা: ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে খাগড়াছড়িতে মানববন্ধন জাজিরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম ও পোকা পাওয়ার অভিযোগ

জার্মানিতে তাপপ্রবাহে রেকর্ড ১৫ হাজার ৮০০ জনের মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৪৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছর জার্মানিতে অধিক তাপমাত্রার কারণে প্রায় ১৫ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। বার্লিনভিত্তিক রবার্ট কচ ইনস্টিটিউট (আরকেআই) বৃহস্পতিবার প্রকাশিত এক হিসাব থেকে এই তথ্য জানিয়েছে। সংস্থাটির মতে, গত ১০ বছরের যেকোনো বছরের তুলনায় এ সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি।

জার্মানির জাতীয় জনস্বাস্থ্য সংস্থা আরকেআইয়ের সর্বশেষ সাপ্তাহিক প্রতিবেদনে বলা হয়েছে, জুনের শেষ দিকে তীব্র তাপপ্রবাহের কারণে প্রায় ৯ হাজার ৬০০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আগস্টের প্রথম দুই সপ্তাহে অস্বাভাবিক বেশি তাপমাত্রার সঙ্গে প্রায় ৪ হাজার মৃত্যুর যোগসূত্র পাওয়া গেছে। প্রতিবেদনটিতে ৬ এপ্রিল থেকে ১৬ আগস্ট পর্যন্ত সময়ের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরকেআইয়ের হিসাবে, এর আগে ২০১৮ সালে জার্মানিতে তাপজনিত কারণে প্রায় ৯ হাজার ৫০০ এবং ২০১৯ সালে ৭ হাজার ৬০০ মানুষের মৃত্যু হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোর কিছু পরিসংখ্যান আগের প্রকাশিত তথ্যের তুলনায় কিছুটা ভিন্ন। ইনস্টিটিউটের এক মুখপাত্র জানান, প্রতি মাসে হিসাব নতুন করে করা হয়, যার ফলে আগের বছরগুলোর পরিসংখ্যানও সংশোধিত হতে পারে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

জার্মানিতে তাপপ্রবাহে রেকর্ড ১৫ হাজার ৮০০ জনের মৃত্যু

আপডেট সময় : ০৫:৪৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬