ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬০ বছরের রেকর্ডে লিটন, কাল বড় বিশ্বরেকর্ডের হাতছানি নিজ দপ্তরে ১২ ঘণ্টা অবরুদ্ধ চুয়েটের উপাচার্য, বিদ্যুৎ বিচ্ছিন্ন ৬ বছরের বিরতি ভেঙে ওটিটি সিরিজে ফিরছেন বিপাশা বসু মক্কা-মদিনার নিরাপত্তা নিয়ে শামা ওবায়েদ: বাংলাদেশ বসে থাকবে না কারা অধিদপ্তরে নতুন মহাপরিদর্শক হিসেবে যোগ দিলেন আনোয়ারুল কবীর অভিমান করে ফের ঘর ছাড়ল সাইদুল, ১১ দিন পর ফিরল মায়ের কাছে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই: ক্রিস্টিয়ানো রোনালদো সিরাজগঞ্জে আখের বাম্পার ফলন, বাজারে নতুন গুড় বিক্রি করে লাভবান কৃষকেরা একা হয়ে যাওয়া মানেই ভয় নয়, নিজের সাম্রাজ্যের পথে যাত্রা: পূজা চেরী নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৪৫ জন আটক

বিশ্ববাজারে টানা চতুর্থ দিনের মতো বাড়ল জ্বালানি তেলের দাম

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:০৪:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক বাজারে টানা চতুর্থ দিনের মতো অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা এবং জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৬ সেন্ট বা ০ দশমিক ২৯ শতাংশ বেড়ে ৯১ দশমিক ২৮ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের মূল্য ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বেড়ে ৮৫ দশমিক ৩১ ডলারে কেনাবেচা হচ্ছে।

গত ২৪ জুলাইয়ের পর মঙ্গলবার জ্বালানি তেলের এই দর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। ওয়াশিংটন ও তেহরানের শান্তির আশা ফিকে হয়ে আসার পাশাপাশি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের প্রশ্নে উভয় দেশের পরস্পরবিরোধী বক্তব্য বিনিয়োগকারীদের চিন্তায় ফেলে দিয়েছে।

বর্তমানে বিনিয়োগকারীরা দুই দেশের বক্তব্য বিশ্লেষণ করছেন এবং এই সংঘাতের কারণে জ্বালানি তেল সরবরাহে কোনো বড় ধরনের বাধা তৈরি হয় কি না, তা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

বিশ্ববাজারে টানা চতুর্থ দিনের মতো বাড়ল জ্বালানি তেলের দাম

আপডেট সময় : ০১:০৪:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬