ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও মজুত নিয়ে আপস করবে না ইরান হুতিদের বিরুদ্ধে লড়ছে পাকিস্তানি যুদ্ধবিমান, দাবি নিউইয়র্ক টাইমসের স্ত্রী মেলানিয়া আমাকে ‘স্যার’ বলে ডাকেন: ডনাল্ড ট্রাম্প আগামী সোমবার চূড়ান্ত হবে ইউপি নির্বাচনের সময়সূচি ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির রিয়েলমি সি১০০ বাজারে এল মিশরের কায়রোতে আযহার ওয়েলফেয়ার সোসাইটির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত অগ্রণী ব্যাংকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি বাংলাদেশ নারী দল ১৫ অক্টোবর থেকে চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা ঢাবিতে নিকাবধারী শিক্ষার্থী হেনস্তার প্রতিবাদে ছাত্রীসংস্থার মানববন্ধন

মক্কা প্রতিরক্ষা চুক্তি: সৌদি-তুরস্ক-পাকিস্তান জোটকে ট্রাম্পের সমর্থন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:১৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, এই চুক্তি মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে পারস্পরিক ঐক্য আরও শক্তিশালী হওয়ার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই চুক্তি স্বাক্ষরের ঘটনায় সন্তোষ প্রকাশ করেন।

গত ৭ আগস্ট স্বাক্ষরিত এই ত্রিপক্ষীয় চুক্তিকে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ হিসেবে অভিহিত করা হয়েছে। ট্রাম্প চুক্তিটিকে একটি ‘সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ’ হিসেবে আখ্যায়িত করে বলেছেন, এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলো আরও ঐক্যবদ্ধ হচ্ছে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর সক্ষমতা অর্জন করবে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চুক্তির অন্যতম লক্ষ্য হলো পারস্পরিক প্রতিরোধ সক্ষমতা বা ‘কলেক্টিভ ডিটারেন্স’ জোরদার করা। চুক্তির শর্তানুসারে, তিন দেশের যেকোনো একটি সদস্য আক্রান্ত হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এছাড়াও তিন দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছে।

বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের প্রভাব এবং ইরানের মিত্র হুথি বিদ্রোহীদের বিভিন্ন হামলার কারণে আঞ্চলিক উত্তজনা বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে এই প্রতিরক্ষা জোটটি সামরিক সহযোগিতার পাশাপাশি সংঘাত নিরসনেও ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, চুক্তিতে তিন দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা প্রশমনের প্রচেষ্টায় অংশ নেওয়ার বিষয়েও সম্মত হয়েছে। বিশ্লেষকদের মতে, এই চুক্তির ফলে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সামরিক ও কৌশলগত সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের পরিবর্তিত নিরাপত্তা কাঠামোতে নতুন প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

মক্কা প্রতিরক্ষা চুক্তি: সৌদি-তুরস্ক-পাকিস্তান জোটকে ট্রাম্পের সমর্থন

আপডেট সময় : ০২:১৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬