ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রায়েরবাজার কবরস্থানে ককটেল সন্দেহে এসআরবি, বাণিজ্য মেলায়ও উদ্ধার আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ১২৬১ কোটি টাকার প্রকল্প একনেকে বাজারে সিন্ডিকেট নয়, সুস্থ প্রতিযোগিতা জরুরি: প্রতিযোগিতা কমিশন বিটিএস ভক্ত তিন কিশোরী উদ্ধার: যেভাবে বাড়ি ফিরল তারা জাতিসংঘে প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন বিলাইছড়িতে বিজিবির হেফাজত থেকে ২ ভারতীয়কে ছিনিয়ে নেওয়ার অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি বিশু, সম্পাদক ওয়াহেদ খালাসের পরও ৮ বছর জেল, ইব্রাহিমকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রুল অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে বৈশ্বিক ঐক্যের ডাক তথ্য প্রতিমন্ত্রীর ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৩৬ জন

পারস্য উপসাগরের পরিবেশগত ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি ইরানের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৪৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পারস্য উপসাগর ও আশপাশের জলসীমায় গত কয়েক দশক ধরে চলা পরিবেশগত দূষণের জন্য ক্ষতিপূরণের দাবি জানিয়েছে ইরান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ বিষয়ে দেশটির অবস্থান তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল থেকে যেসব পক্ষ লাভবান হয়, পারস্য উপসাগর ও ওমান সাগরের পরিবেশগত ক্ষয়ক্ষতি পূরণে তাদের আইনি ও নৈতিক উভয় ধরনের দায়বদ্ধতা রয়েছে।

বুধবার হরমুজ প্রণালির কাছে অবস্থিত ইরানের কেশম দ্বীপের একটি সৈকতে ঘন কালো তেলের স্তর ভেসে আসতে দেখা যায়। সিএনএনের ভূ-অবস্থান যাচাই করা ভিডিওতে ওই তেল ছড়িয়ে পড়ার দৃশ্য স্পষ্টভাবে ধরা পড়েছে। ইসমাইল বাঘাই জানান, এটি দূষণের দৃশ্যমান একটিমাত্র উদাহরণ মাত্র। গত কয়েক দশকে পারস্য উপসাগর ও ওমান সাগরের পানি এবং এ অঞ্চলের সামুদ্রিক প্রতিবেশ ব্যাপক ও দীর্ঘস্থায়ী দূষণের শিকার হয়েছে, যার ফলে ইরানের উপকূলীয় এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।

বাঘাই প্রশ্ন তোলেন, এই বিশাল ক্ষয়ক্ষতির জন্য শেষ পর্যন্ত ক্ষতিপূরণ দেবে কে? তিনি এ অঞ্চলের সস্তা জ্বালানি ব্যবহারকারী দেশ, জাহাজ চলাচলের বীমা কোম্পানি এবং সেই আগ্রাসী দেশ ও তাদের মিত্রদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন, যারা পারস্য উপসাগর ও ওমান সাগরকে সামরিক অভিযান এবং ধ্বংসাত্মক অস্ত্রের পরীক্ষার ক্ষেত্রে পরিণত করেছে।

এদিকে ওমানের পরিবেশ কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার অপরিশোধিত তেল বহনকারী একটি নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাংকার থেকে ছড়িয়ে পড়া তেল দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের রাস মাদরাকাহ এলাকার কয়েকটি সৈকতে পৌঁছেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

পারস্য উপসাগরের পরিবেশগত ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি ইরানের

আপডেট সময় : ০১:৪৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬