ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি

ইরানের সঙ্গে অস্ত্র ঘাটতি নিয়ে ট্রাম্প ও হেগসেথের বাগ্বিতণ্ডা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৫১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে গুরুত্বপূর্ণ গোলাবারুদের ঘাটতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প অস্ত্রের সংকটের বিষয়টি নিয়ে প্রতিরক্ষামন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি করেন। প্রেসিডেন্ট ট্রাম্পের ধারণা ছিল যে, গোলাবারুদের এই ঘাটতির বিষয়টি আগেই সমাধান করা হয়েছে। গুরুত্বপূর্ণ গোলাবারুদের এই সংকটের কারণেই ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প।

বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ নিজের অবস্থানের ব্যাখ্যা দিয়ে দায়ভার উপ-প্রতিরক্ষামন্ত্রী স্টিফেন ফেইনবার্গের ওপর চাপান। হেগসেথের অভিযোগ, গোলাবারুদের মজুদের প্রকৃত অবস্থা সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্পকে যথাযথভাবে অবহিত করতে ব্যর্থ হয়েছেন ফেইনবার্গ।

তবে হোয়াইট হাউস ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট প্রতিবেদনটিকে ‘শতভাগ ভুয়া খবর’ হিসেবে অভিহিত করেছেন। তিনি নিশ্চিত করেছেন যে, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ণ আস্থা রয়েছে।

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৯: ৪৬আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৯: ৫১

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ইরানের সঙ্গে অস্ত্র ঘাটতি নিয়ে ট্রাম্প ও হেগসেথের বাগ্বিতণ্ডা

আপডেট সময় : ০৯:৫১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬