ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষিণ আমেরিকান গেমসের ফাইনালে প্যারাগুয়ের কাছে আর্জেন্টিনার হার মেজর জাহিদ হত্যা ও ডিবি সেলে স্ত্রীর ওপর নির্যাতনের লোমহর্ষক বর্ণনা নোয়াখালীর চৌমুহনী গ্রিডে ব্রেকার ত্রুটি, সাড়ে ২৪ ঘণ্টা পর বিদ্যুৎ স্বাভাবিক রেকর্ড ভাঙার মেলা: এশিয়ান গেমসে তারুণ্যের জয়জয়কার নতুন লুকে আলিয়া ভাট, ক্যাবারে সাজে তোলপাড় সোশ্যাল মিডিয়া দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিন ছুটির সুযোগ মোস্তাফিজুর নূর ইমরানের নতুন ওয়েব কনটেন্ট ‘জাদুকর’ যৌথ তালিকার চেয়ে অনেক বেশি বাংলাদেশ-ভারতের অভিন্ন নদী স্থানীয় নির্বাচনে কোন্দল এড়াতে একক প্রার্থী দেবে বিএনপি

প্রেসিডেন্টের পদত্যাগের খবর ‘সম্পূর্ণ মিথ্যা’, জানাল ইরান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৫১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগের গুঞ্জনকে ‘সম্পূর্ণ বাজে কথা ও মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে তার দপ্তর। প্রেসিডেন্টের দপ্তরের যোগাযোগ ও তথ্য বিভাগের উপ-পরিচালক মেহদি তাবাতাবাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে এই দাবিকে প্রত্যাখ্যান করেছেন। তিনি মন্তব্য করেছেন, কিছু প্রতারক এবং বেপরোয়া চরমপন্থিদের একটি অশুভ জোট দেশের পবিত্র ঐক্য ও জাতীয় সংহতিকে লক্ষ্য করে এই ধরনের মিথ্যা ছড়াচ্ছে।

এর আগে ইরানের একজন ধর্মীয় নেতা মোহাম্মদ বাঘের খারাজি দাবি করেছিলেন যে, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সতর্ক করেছেন যে পেজেশকিয়ান যদি আবারও পদত্যাগ করতে চান, তবে তা গ্রহণ করা হবে। এই তথ্যটি ইরানের বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল।

তবে এই পরিস্থিতির বিপরীতে বিবিসি ফার্সির খবরে জানানো হয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের একটি ভিডিও বক্তব্যের অংশ সম্প্রচার করেছে ইরানের বিভিন্ন গণমাধ্যম। সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন, ‘আমি পদত্যাগ করব না এবং অবিচল থাকব।’ ভিডিওতে প্রেসিডেন্ট আরও জানান, সামরিক বাহিনীর সঙ্গে তারা পূর্ণ যোগাযোগ বজায় রেখে কাজ করছেন। যুদ্ধ-সংক্রান্ত ঘটনাবলি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্টের বক্তব্যের পূর্ণাঙ্গ ভিডিও ও পাঠ্য শিগগিরই প্রকাশ করা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

প্রেসিডেন্টের পদত্যাগের খবর ‘সম্পূর্ণ মিথ্যা’, জানাল ইরান

আপডেট সময় : ০৪:৫১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬