ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি বন্ধ থাকলে ২০২৭ সালে মন্দার ঝুঁকিতে যুক্তরাজ্য পাকিস্তানের সোয়াতে শান্তি সমাবেশে আত্মঘাতী হামলা, নিহত ১৪ দেশে না ফিরে সরাসরি হজের সুযোগ চান প্রবাসীরা, ইতিবাচক সাড়া সরকারের গ্রিসে দাবানল নেভানোর সময় হেলিকপ্টার সংঘর্ষে নিহত ২ ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প ভাঙচুরের দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস দেশের উত্তরাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার সতর্কবার্তা ইনফান্তিনোর ওপর পদত্যাগের চাপ: সমর্থন প্রত্যাহারের পথে উয়েফার সদস্য দেশ দশমিনায় সংরক্ষিত বনে গাছ কাটার সময় হাতেনাতে আটক ৪ মিসওয়াক করে নামাজ পড়ার ফজিলত ও সুন্নাহসম্মত পদ্ধতি

ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বিধ্বংসী সামরিক অভিযান বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, সোমবার থেকে তেহরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু হতে যাচ্ছে। এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ তথ্য জানান।

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের মতো মধ্যস্থতাকারী মিত্র দেশগুলোর অনুরোধেই তিনি এই পরিকল্পিত হামলা থেকে সরে এসেছেন। তিনি বলেন, ওই দেশগুলো তাকে চুক্তির দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছিল। ট্রাম্পের দাবি অনুযায়ী, হরমুজ প্রণালি নিয়ে ইতিমধ্যে একটি সমঝোতা হয়েছে এবং ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ নিয়েও আলোচনার মাধ্যমে সমঝোতা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, ইরান ও মধ্যপ্রাচ্যের মিত্ররা তাকে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। সমঝোতার মৌলিক কাঠামো বা সীমারেখা নিয়ে উভয় পক্ষের মধ্যে ঐকমত্য হয়েছে বলেও দাবি করেন তিনি। আলজাজিরার তথ্যমতে, মধ্যস্থতাকারীরা তেহরানে যাওয়ার জন্য প্রস্তুত এবং সেখানে একটি পরোক্ষ আলোচনার সম্ভাবনা রয়েছে।

তবে ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে ইরান এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। ট্রাম্প এর আগেও বহুবার দাবি করেছেন যে আলোচনার মাধ্যমে যুদ্ধের দ্রুত অবসান হতে যাচ্ছে, যদিও পরবর্তীতে বারবার পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এবার চুক্তির সময়সীমা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমি মানুষ হত্যা করতে চাই না। আমরা যখন চাই, তখনই পদক্ষেপ নিতে প্রস্তুত আছি, তবে দেখা যাক কী হয়।

রোববার (২ আগস্ট) এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় : ০৮:৪৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬