ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শক্তিশালী গণতন্ত্রই সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষাকবচ: নাহিদ ইসলাম সীমান্ত পেরিয়ে আসছে ভারতীয় চোরাই মোবাইল, চাঁপাইনবাবগঞ্জে আটক ৫ সিন্ডিকেট ভেঙেছে, হজের বিমান ভাড়া আরও কমবে: বিমানমন্ত্রী লোহিত সাগরে জাহাজ থেকে টোল আদায়ের দাবি নাকচ করল হুথি ফ্রান্সে ভয়াবহ দাবানল, সস্ত্রীক বিলাসবহুল বাড়ি ছাড়লেন জর্জ ক্লুনি বন্দে মাতরম বাধ্যতামূলক করায় ক্ষুব্ধ ভারতীয় মুসলিমরা অমিত শাহর পদত্যাগ দাবিতে আন্দোলন জোরালো করছে এআইএসএ মিশরে পিরামিড যুগের আগের প্রাচীন সমাধির সন্ধান ‘জঙ্গি নাটকে’ মেজর জাহিদ হত্যা ও পরিবার গুম: সাবেক আইজিপি শহীদুল হক রিমান্ডে এআই দিয়ে বিকৃত ভিডিও তৈরির অভিযোগ এমপি এম নাসেরের

বন্দে মাতরম বাধ্যতামূলক করায় ক্ষুব্ধ ভারতীয় মুসলিমরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ভারতীয় পার্লামেন্টে সদ্য পাস হওয়া ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী) বিল-২০২৬’ নিয়ে দেশজুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। নতুন এই আইন অনুযায়ী, জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর প্রতি ইচ্ছাকৃত কোনো অসম্মান প্রদর্শন বা এর আবৃত্তিতে বাধা সৃষ্টি করা এখন থেকে আইনত দণ্ডনীয় অপরাধ। এই বিলে বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর সমমর্যাদা দেওয়া হয়েছে এবং আইন অমান্য করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা জরিমানার বিধান রাখা হয়েছে।

শুক্রবার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই আইনকে দেশের ধর্মনিরপেক্ষতা, সংবিধান এবং গণতান্ত্রিক চেতনার পরিপন্থী বলে অভিহিত করেছে। সংগঠনের মতে, এটি নাগরিকদের সাংবিধানিক ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। বোর্ডের মুখপাত্র ড. এস. কিউ. আর. ইলিয়াস বলেন, আইন করে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের ওপর বন্দে মাতরম চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা সংবিধানের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক।

তিনি আরও উল্লেখ করেন যে, ভারত যখন স্বাধীন হয়েছিল, তখন গণপরিষদ দীর্ঘ আলোচনার পর বন্দে মাতরমের কেবল প্রথম দুটি স্তবক জাতীয় পর্যায়ে গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিল। এর কারণ ছিল, গানটির পরবর্তী অংশগুলো দেশের ধর্মনিরপেক্ষ চরিত্রের সঙ্গে সংগতিপূর্ণ নয়।

প্রখ্যাত আলেম আরশাদ মাদানি এ বিষয়ে বলেন, কারো ব্যক্তিগত ইচ্ছায় বন্দে মাতরম আবৃত্তিতে মুসলিমদের কোনো আপত্তি নেই। কিন্তু ইসলামের মূল বিশ্বাসের সঙ্গে গানটির কিছু অংশ সামঞ্জস্যপূর্ণ নয়। একজন মুসলমান কেবল আল্লাহরই ইবাদত করেন, তাই কোনোভাবেই কোনো মুসলমানকে এটি গাইতে বা গ্রহণ করতে বাধ্য করা যায় না বলে তিনি মন্তব্য করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

বন্দে মাতরম বাধ্যতামূলক করায় ক্ষুব্ধ ভারতীয় মুসলিমরা

আপডেট সময় : ১২:৩৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬