ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেনজীরের জামিন বাতিলে দুবাইতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই শহীদদের স্মরণে মাভাবিপ্রবিতে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি এসএসসির ফল প্রকাশে বিলম্ব: শিক্ষার্থীদের বাড়ছে উদ্বেগ ও আত্মহত্যার ঝুঁকি প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল বিএনপি দেশজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ শুরু করল যুব উন্নয়ন অধিদপ্তর ফরাসি ডাগআউটে জিদান, প্রথম ম্যাচের টিকিট শেষ ২৪ ঘণ্টার কম সময়ে হরমুজ প্রণালিতে অস্থিরতা: বিশ্বজুড়ে তেলের দাম বাড়ার বড় শঙ্কা আওয়ামী লীগ সরকারের পতন কেন হলো: নেপথ্যের রাজনৈতিক-অর্থনৈতিক বিশ্লেষণ বেনজীরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে: শামা ওবায়েদ ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা

পাকিস্তানের ব্রড পিকে তুষারধসে বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজাসহ ১০ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

পাকিস্তানের স্কারদো-তে অবস্থিত ব্রড পিক পাহাড়ে এক ভয়াবহ তুষারধসের ঘটনায় বিশ্বখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল পুরজাসহ তার দলের আরও নয় সদস্য প্রাণ হারিয়েছেন। শনিবার (১ আগস্ট) নির্মল পুরজার অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘এলিট এক্সপেড’ আনুষ্ঠানিকভাবে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্বের দ্বাদশ সর্বোচ্চ এই পর্বতশৃঙ্গে আরোহণের সময় তারা নিখোঁজ হয়েছিলেন।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, নিখোঁজ পর্বতারোহীদের সন্ধানে উদ্ধারকারী দল এলাকায় অভিযান পরিচালনা করে। ড্রোন ফুটেজে মরদেহগুলো চিহ্নিত করার পর এখন পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্র্যাকিং ডিভাইসের তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, বৃহস্পতিবার পর্বতের প্রায় ৬,৬০০ মিটার উচ্চতায় ওঠার সময় শক্তিশালী এই তুষারধস আঘাত হানে। ধসের তীব্রতায় তারা পাহাড়ের ঢাল বেয়ে শত শত মিটার নিচে ছিটকে পড়েছিলেন।

৪২ বছর বয়সি নির্মল পুরজা পর্বতারোহণের জগতে একটি কিংবদন্তি নাম। তিনি বিশ্বের সবচেয়ে উঁচু ১৪টি পর্বত সবচেয়ে কম সময়ে জয় করে বিশ্বরেকর্ড গড়েছিলেন। ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক এই গুর্খা সেনার রোমাঞ্চকর অভিযানের ওপর ভিত্তি করে ২০২১ সালে নেটফ্লিক্সে ‘ফোরটিন পিকস: নাথিং ইজ ইমপসিবল’ শিরোনামে একটি জনপ্রিয় ডকুমেন্টারি মুক্তি পেয়েছিল।

দুর্ঘটনার মাত্র কয়েক দিন আগেও নির্মল পুরজা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন যে, তিনি কৃত্রিম অক্সিজেন ছাড়া দ্বিতীয়বারের মতো বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বত জয় করার চূড়ান্ত পর্যায়ে রয়েছেন। কারাকোরাম পর্বতমালায় অবস্থিত ব্রড পিক বিশ্বের অন্যতম কঠিন ও ঝুঁকিপূর্ণ পর্বত হিসেবে পরিচিত।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানের ব্রড পিকে তুষারধসে বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজাসহ ১০ জনের মৃত্যু

আপডেট সময় : ১১:০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬