ঢাকা ০৪:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি কক্সবাজারে বনকর্মীদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫ হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থায় পাঠানোর সিদ্ধান্ত অ্যান্ড্রয়েড নিরাপত্তা: ২০২৫ সালে ২ কোটি ৭০ লাখ ক্ষতিকর অ্যাপ শনাক্ত পার্বত্য জেলা পরিষদে শিক্ষক নিয়োগে মেধাভিত্তিক স্বচ্ছতার দাবি যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে পাল্টা হামলা থেকে বিরত থাকবে ইরান মোদিবিরোধী পোস্টদাতাদের খুঁজছে দিল্লি পুলিশ, চলছে কড়া নজরদারি বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের জ্ঞানের অভাব রয়েছে: মির্জা ফখরুল জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চ পর্যায়ের বৈঠক এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট প্রকাশ

মোদিবিরোধী পোস্টদাতাদের খুঁজছে দিল্লি পুলিশ, চলছে কড়া নজরদারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০১:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলা যুব আন্দোলন শেষ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি জোরদার করেছে দিল্লি পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আপত্তিকর পোস্ট দেওয়া ব্যক্তিদের শনাক্ত করার লক্ষ্যে বিভিন্ন প্ল্যাটফর্মে বিশেষ তৎপরতা চালানো হচ্ছে।

ইতিমধ্যে দিল্লি পুলিশ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানকে নোটিশ দিয়েছে। এর অংশ হিসেবে আন্দোলন-সংক্রান্ত বেশ কিছু ভিডিও ও মন্তব্য সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে নতুন কোনো আপত্তিকর পোস্ট শনাক্ত হলে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ আন্দোলনকারীদের বিভিন্ন দাবি পূরণের বিষয়ে সরকারের পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পর সিজেপি তাদের আন্দোলন স্থগিতের ঘোষণা দেয়। প্রায় এক মাস ধরে চলা এই আন্দোলন গত ২৫ জুলাই নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হয়। ওই সম্মেলনে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।

সৌরভ দাস জানান, সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে এবং পারস্পরিক আস্থার পরিবেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিজেপির দাবি অনুযায়ী, নিট পরীক্ষায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো দ্রুত প্রত্যাহারের আশ্বাসও দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, গত মে মাসে নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিক্ষোভের সূচনা হয়েছিল। পরবর্তীতে তা দেশের পুরো পরীক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে বৃহত্তর আন্দোলনে রূপ নেয়। গত ২০ জুন অভিজিৎ দীপকের নেতৃত্বে সিজেপি দিল্লির যন্তর মন্তরে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করে। পরবর্তীতে সমাজকর্মী সোনম ওয়াংচুক এই আন্দোলনে যোগ দিলে তা আরও গতি পায়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

মোদিবিরোধী পোস্টদাতাদের খুঁজছে দিল্লি পুলিশ, চলছে কড়া নজরদারি

আপডেট সময় : ০৩:০১:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬