ঢাকা ০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাড়ের ক্ষয় ও দুর্বলতা এড়াতে চিকিৎসকদের জরুরি পরামর্শ নেত্রকোনায় ফের দুই রোহিঙ্গার এনআইডি তৈরির অভিযোগ, নেপথ্যে দালালচক্র ঢাকার গণপরিবহন ও যানজট নিরসনে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক বিশ্বসেরা গবেষকের তালিকায় ষষ্ঠ স্থানে বেরোবির তৌফিকুল ইসলাম এসএ-টুয়েন্টির নিলামে দল পেলেন না নাহিদ রানা, বাংলাদেশের একমাত্র প্রতিনিধি রিশাদ সড়কে চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান রিজভীর স্পেনের আবাসন আন্দোলনের প্রতীক মারিকারমেনের প্রয়াণ সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের বড় বিক্ষোভ লালপুরে যুবদল নেতার নেতৃত্বে চিকিৎসকের বাড়িতে হামলা ও ভাঙচুর টঙ্গীতে রান্নার সময় অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু

ইরানি হামলায় কুয়েতের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৩১:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের হামলায় কুয়েতের তেল খাতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি)। কুয়েতের সরকারি বার্তা সংস্থা কুনার বরাতে কেপিসি এক বিবৃতিতে জানিয়েছে, তেল খাতের এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি বারবার ইরানের নৃশংস হামলার শিকার হয়েছে। এই ধারাবাহিক হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং স্থাপনাটিতে ব্যাপক বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, হামলার পরপরই আহতদের দ্রুত চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে স্থাপনাটি খালি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে হামলার পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে কেপিসি।

অন্যদিকে, জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশটির আকাশসীমায় প্রবেশ করা চারটি ড্রোন শনাক্ত করে ভূপাতিত করা হয়েছে। জর্ডানের সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, এই ড্রোনগুলো ভূপাতিত করার ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ইরানি হামলায় কুয়েতের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত

আপডেট সময় : ০৪:৩১:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬