ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

লোহিত সাগরে তেল পরিবহন বন্ধের প্রস্তুতি নিতে হুথিদের নির্দেশ ইরানের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামোর ওপর কোনো ধরনের হামলা চালায়, তবে লোহিত সাগরে তেল পরিবহনের গুরুত্বপূর্ণ পথটি অবরুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে ইয়েমেনের হুথিদের নির্দেশ দিয়েছে ইরান। রয়টার্স তিনটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। এই পদক্ষেপটি বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে নতুন এক বড় ধরনের হুমকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরানের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত একজন আঞ্চলিক সূত্র জানিয়েছেন, এই বিষয়টি ইসলামি প্রজাতন্ত্র ইরানের নেতাদের মধ্যে আলোচনার পর ইয়েমেনে তাদের মিত্র হুথিদের কাছে বার্তাটি পৌঁছে দেওয়া হয়েছে। তবে সংবেদনশীলতার কারণে তারা নাম প্রকাশ করতে রাজি হননি। সূত্রগুলো আরও জানিয়েছে, তেহরানের এই অনুরোধ সম্পর্কে হুথিরা খুব সম্প্রতিই অবগত হয়েছে, যা আগে প্রকাশ্যে আসেনি।

তবে রয়টার্সের সূত্রগুলো এই বার্তাটি কীভাবে পাঠানো হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি। এছাড়া মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলার হুমকির পর এই বার্তা দেওয়া হয়েছে কি না, তা নিয়েও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে, এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে অনুরোধ করা হলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হুথিদের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেননি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

লোহিত সাগরে তেল পরিবহন বন্ধের প্রস্তুতি নিতে হুথিদের নির্দেশ ইরানের

আপডেট সময় : ১০:০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬