রাজধানীতে দুপুর ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস
- আপডেট সময় : ১০:২৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ রোববার দুপুর ১টার মধ্যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ের মধ্যে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১১ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া আজ সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।
গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪২ মিনিটে হওয়ার কথা রয়েছে।
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০: ২২আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০: ২২
রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।





























