ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবসরের ইঙ্গিত দিলেন মেসির দীর্ঘদিনের সতীর্থ নিকোলাস তালিয়াফিকো নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কাছে সন্দেহজনক স্যুটকেস ঘিরে বোম আতঙ্ক পথঘাট পরিচ্ছন্ন রাখা ঈমানের দাবি ও সদকার সওয়াব গফরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ: অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর বার্সেলোনায় ফিরল ‘এমএসএন’ যুগের স্মৃতি, রাফিনিয়া-ইয়ামালদের গোলবন্যা রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লঞ্চ ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর দাবি মালিকদের যুদ্ধ জিতলে লুটের মালে বিজয়ীরই অধিকার, জাতিসংঘে ঘোষণা ট্রাম্পের বগুড়া সিটি কর্পোরেশনের দুই প্রশাসনিক পদে সেনা কর্মকর্তাদের নিয়োগ জাতিসংঘের বিকল্প কেবলই কল্পনাতীত: ড. খলিলুর রহমান

আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে ভারী বর্ষণ ও জলাবদ্ধতার পূর্বাভাস

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের ৬৪টি জেলাতেই দফায় দফায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের তীব্র সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এই হঠাৎ পরিবর্তনের কারণে সাময়িকভাবে ভ্যাপসা গরম থেকে মুক্তি মিললেও, ভারী বৃষ্টির প্রভাবে বিভিন্ন বিভাগে জলাবদ্ধতা দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে।

পূর্বাভাস অনুযায়ী, দেশের দক্ষিণ-পশ্চিম, উত্তর-পশ্চিম, মধ্যাঞ্চল এবং পার্বত্য এলাকার অধিকাংশ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, বাগেরহাট, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও গোপালগঞ্জ অঞ্চলে এই বৃষ্টির প্রভাব বেশি থাকবে।

এছাড়া ঢাকা অঞ্চলের টাঙ্গাইল, নরসিংদী, কিশোরগঞ্জ এবং বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালীসহ ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেট এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে দুই থেকে চার দফা মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পার্বত্য বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির কিছু স্থানে অতি ভারী বর্ষণ হতে পারে।

অন্যদিকে বরগুনা, ভোলা, লক্ষ্মীপুর, চাঁদপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, নাটোর, জয়পুরহাট, গাইবান্ধা, দিনাজপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিডব্লিউওটি আরও জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি অনুকূলে থাকায় যেকোনো সময় হঠাৎ বৃষ্টি নামার ঝুঁকি রয়েছে। তাই আগামী ৪৮ ঘণ্টা রোদে সম্পন্ন করতে হয় এমন সব কাজকর্মে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া খুলনা, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের নিচু এলাকা ও শহরাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে সংস্থাটি সতর্ক করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে ভারী বর্ষণ ও জলাবদ্ধতার পূর্বাভাস

আপডেট সময় : ১১:১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬