ঢাকা ১০:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

টেকনাফে পাহাড় থেকে পড়ে মা হাতি গুরুতর আহত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৪৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে প্রায় ৩ শ ফুট নিচে পড়ে একটি বন্য মা হাতি গুরুতর আহত হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে টেকনাফ রেঞ্জের সদর বনবিটের শিয়াল্যাঘোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুর রশীদ জানিয়েছেন, পাহাড়ের অনেক ওপর থেকে নিচে পড়ে যাওয়ায় হাতিটির পেটে এবং পায়ে মারাত্মক আঘাত লেগেছে। কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, আহত মা হাতিটির অবস্থা আশঙ্কাজনক। হাতিটির পেছনের দুই পা ভেঙে গেছে এবং বুক ও পিঠের অংশে গুরুতর জখম হয়েছে।

বর্তমানে বনবিভাগ ও সিপিজি সদস্যরা হাতিটির সার্বক্ষণিক দেখভাল করছেন। প্রতিকূল আবহাওয়া ও প্রচণ্ড বৃষ্টির মধ্যেও বন বিভাগের স্বেচ্ছাসেবকরা গহীন অরণ্যে হাতিটির ওপর নজরদারি চালিয়ে যাচ্ছেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের সহায়তায় বনবিভাগ হাতিটির চিকিৎসার উদ্যোগ নিয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং ডুলাহাজারা সাফারি পার্কের চিকিৎসকদের একটি যৌথ টিম হাতিটিকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করছেন। এছাড়া চট্টগ্রাম প্রাণিসম্পদ বিভাগের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন মেডিকেল টিমও টেকনাফের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।

আব্দুর রশীদ জানান, হাতিটি প্রায় ৩০০ ফুট ওপর থেকে পড়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

টেকনাফে পাহাড় থেকে পড়ে মা হাতি গুরুতর আহত

আপডেট সময় : ০৪:৪৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬