ঢাকা ১২:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাফল্যের মূল চাবিকাঠি আমার খেলোয়াড়রাই, বললেন ফ্রান্স কোচ দেশম সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে সতর্ক আর্জেন্টিনা গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, খুলনায় পুলিশ দম্পতি গ্রেপ্তার ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের ১৮ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি আগামী ৪৮ ঘণ্টায় দেশের আরও ৫ জেলায় বন্যার পূর্বাভাস চট্টগ্রামের ১৫ উপজেলায় পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ সংসদে কথা বলার সুযোগ না পেলে বাইরে বলব: হাসনাত আবদুল্লাহ জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদনের নতুন পদ্ধতি উদ্ভাবনের দাবি কুমিল্লার তরুণের বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

আগামী ৪৮ ঘণ্টায় দেশের আরও ৫ জেলায় বন্যার পূর্বাভাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবি) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র শুক্রবার (১০ জুলাই) এক পূর্বাভাসে জানিয়েছে যে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের আরও পাঁচটি জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী, ফেনী ও সেলোনিয়া নদীর পানি হ্রাস পেলেও গোমতী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি ধীরগতিতে কমে নদী সংলগ্ন নিম্নাঞ্চলে পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে একই সময়ে ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া ও হালদা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি করতে পারে। এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলের চিত্র তুলে ধরে সংস্থাটি জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের ধলাই ও খোয়াই নদীর পানি কমলেও মৌলভীবাজার পয়েন্টে মনু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, ধলাই ও খোয়াই নদীর পানি ধীরগতিতে কমে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা ও ভুগাই-কংস নদীর পানি বৃদ্ধি পেয়ে কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে, যার ফলে ওইসব এলাকায় স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি হতে পারে।

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং আগামী ৪৮ ঘণ্টাতেও এই ধারা অব্যাহত থাকতে পারে। এর ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলায় কুশিয়ারা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যার অবনতি হতে পারে এবং সুরমা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে নতুন করে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আগামী ৪৮ ঘণ্টায় দেশের আরও ৫ জেলায় বন্যার পূর্বাভাস

আপডেট সময় : ১০:৪৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬