ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালমানের সঙ্গে হ্যান্ডশেকের পর ৭ দিন হাত ধোননি অভিনেত্রী চাঁদনী সাবিলা নূরের দাম্পত্যে ঝড়, ডিওপির সঙ্গে প্রেমের গুঞ্জন সৌদি আরবে হামলার জেরে দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট স্থগিত নোয়াখালীতে গ্যারেজে অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ আটক ৩ রংপুর রেঞ্জে সেরা নীলফামারী জেলা পুলিশ ৩৪ বছর বয়সে না ফেরার দেশে ‘ব্রেকিং ব্যাড’ অভিনেতা আরজে মেটি সানজি গ্রুপের ১৬ কোটি টাকা আত্মসাৎ: এজিএম পার্থ সারথী গ্রেপ্তার আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক বিচারব্যবস্থায় আঘাত: পিল্লাই ভোট চুরির পর এবার বিক্ষোভের স্থানও চুরি করছে মোদি সরকার চরফ্যাশনে সারের ডিলারশিপ বিতর্কে স্ট্যাম্পে লিখে দায়িত্ব হস্তান্তর যুবদল নেতার

জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদনের নতুন পদ্ধতি উদ্ভাবনের দাবি কুমিল্লার তরুণের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:০৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ১১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার তিতাস উপজেলার বাসিন্দা আবদুর রহমান সুহাইল নামে এক তরুণ মধ্যাকর্ষণ বলকে কাজে লাগিয়ে জ্বালানি ছাড়া শক্তি উৎপাদনের একটি অভিনব পদ্ধতি উদ্ভাবনের দাবি করেছেন। ২০২২ সালের শেষদিকে গবেষণার মূল ধারণা পাওয়ার পর ২০২৩ সালে তিনি তাত্ত্বিকভাবে সফল হন। এরপর প্রায় এক বছর কঠোর পরিশ্রম ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তিনি একটি ডেমো প্রোটোটাইপ তৈরি করেন। গবেষণার ব্যয় নির্বাহের জন্য তিনি দিনমজুর হিসেবেও কাজ করেছেন বলে জানিয়েছেন।

গত ৬ জুলাই সুহাইল বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে তার উদ্ভাবন ও প্রস্তাবনা লিখিতভাবে জমা দেন। সরকারের কাছে আর্থিক সহায়তার পরিবর্তে তিনি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন বৈজ্ঞানিক মূল্যায়ন কমিটি গঠনের দাবি জানিয়েছেন। তার প্রস্তাব অনুযায়ী, উদ্ভাবনটি সফল প্রমাণিত হলে সরকারি উদ্যোগে এর জাতীয় ও আন্তর্জাতিক পেটেন্ট নিশ্চিত করতে হবে।

সুহাইল জানান, পেটেন্ট প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ারিং প্রোটোটাইপ জনসমক্ষে প্রকাশ করবেন না। তবে আগ্রহী ব্যক্তিরা তার ডেমো প্রোটোটাইপ দেখার পাশাপাশি উদ্ভাবনটির বৈজ্ঞানিক ও গাণিতিক দিক নিয়ে প্রশ্ন করতে পারবেন। তিনি বিশ্বাস করেন, তার এই উদ্ভাবনটি বৈজ্ঞানিকভাবে কার্যকর প্রমাণিত হলে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনা উন্মোচিত হবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য যে, এই তরুণ উদ্ভাবক এর আগেও রোবোটিক কুকার, ওয়াটার বুট ও সেফটি গ্যাজেটের মতো বিভিন্ন গবেষণা প্রকল্পের কাজ করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদনের নতুন পদ্ধতি উদ্ভাবনের দাবি কুমিল্লার তরুণের

আপডেট সময় : ১০:০৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬