ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবরের ১২ দিনে ১২৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা স্ত্রীকে হত্যার পর ভারতে পালানোর সময় পিবিআইয়ের হাতে গ্রেপ্তার মজনু মাদক ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ ট্রেনের টিকিট নিয়ে যাত্রীদের সতর্ক করল বাংলাদেশ রেলওয়ে কুমিল্লায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার রহস্য উদঘাটন, অটোরিকশাচালক গ্রেপ্তার বিএনপিও আওয়ামী লীগের কায়দায় দেশ চালাচ্ছে: নাহিদ ইসলাম হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু ড. ইউনূসের সিদ্ধান্তের সমালোচনা হোক, তবে অবমাননা নয় দেশে অরাজকতা বাড়িয়ে সরকার ব্যর্থ করার চক্রান্ত চলছে: রিজভী

ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:১৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার চরম হুশিয়ারি উচ্চারণ করেছেন। শনিবার (১১ জুলাই) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে ট্রাম্প জানান, তেহরান যদি তাকে হত্যার কোনো পরিকল্পনা বা প্রচেষ্টা চালায়, তবে দেশটির ওপর হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। ট্রাম্পের দাবি, বর্তমানে এক হাজার ক্ষেপণাস্ত্র ইরানের দিকে তাক করে পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে এবং এর পেছনে আরও হাজার হাজার মিসাইল হামলার জন্য অপেক্ষমাণ রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ইতিমধ্যে এক বছরের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে, যা প্রয়োজনে আরও বাড়ানো হতে পারে। ট্রাম্পের দাবি, ইরানের যেকোনো অঞ্চলকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে মার্কিন সেনারা পুরোপুরি প্রস্তুত ও সক্ষম।

ওয়াশিংটনের এই হুমকির বিপরীতে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তেহরান কখনোই আমেরিকার কাছে মাথা নত করবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি পূর্বের কোনো সমঝোতা বা চুক্তি লঙ্ঘন করে, তবে আত্মরক্ষার জন্য ইরান সর্বদা প্রস্তুত।

গালিবাফ আরও বলেন, “দেশ রক্ষার প্রস্তুতি আমরা কখনোই শিথিল করিনি। আমেরিকানরা যেকোনো মুহূর্তে বিশ্বাসভঙ্গ করলে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলব। আমরাও চাই বিশ্বজুড়ে যুদ্ধাবস্থার অবসান ঘটুক, তবে এটি যেন কেউ না ভাবেন যে ইরানের আত্মসমর্পণের মাধ্যমে এই সংঘাত শেষ হবে।”

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় : ১১:১৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬