ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুমকিকে কৌশলগত হতাশা বলে আরও তীব্র হামলার হুঁশিয়ারি ইরানের সরকারি সব কমিটি পুনর্গঠন করা হচ্ছে, বাদ পড়ছেন আওয়ামীপন্থীরা সরকারি কলেজের ক্লাস রুটিন চেয়ে মাউশির জরুরি নির্দেশনা জারি পাঁচ জেলায় ছড়িয়েছে অ্যানথ্রাক্স, আক্রান্ত শতাধিক মানুষ জাতিসংঘে এরদোয়ানের শান্তির আহ্বানে বিশ্ব বিবেকের প্রতিধ্বনি: এমিনি পার্বতীপুরে ৫ কেজি গাঁজাসহ আটক ১ মাদক কারবারি পাসপোর্ট পুনরায় ইস্যুর নতুন নিয়ম, দ্বিতীয়বার হারালে ১০ হাজার টাকা জরিমানা এমপি-মন্ত্রীদের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রশ্নই ওঠে না: ডা. শফিকুর রহমান নারী রেফারিকে হেনস্তা ও লিঙ্গবৈষম্যমূলক মন্তব্যে বরখাস্ত হিগুয়েইন খেলাফতের দায়িত্ব পালনে প্রশিক্ষণের বিকল্প নেই: মুহাম্মদ শাহজাহান

মিস ওয়ার্ল্ডের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:২৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৭৫তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে আগামীকাল শনিবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের উদ্দেশে রওনা দিচ্ছেন সামানজার সাঈদ। রোববার সেখানে এই বৈশ্বিক আসর আনুষ্ঠানিকভাবে শুরু হবে। যাত্রার আগে বৃহস্পতিবার বনানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের প্রস্তুতির কথা তুলে ধরেন তিনি। সংবাদ সম্মেলনটির আয়োজন করেছিল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ আয়োজক প্রতিষ্ঠান আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প।

বিশ্বমঞ্চে যাওয়ার আগে সামানজার জানিয়েছেন, তাঁর মূল লক্ষ্য হলো আত্মবিশ্বাসের সঙ্গে বাংলাদেশকে উপস্থাপন করা। তিনি বলেন, ‘একটাই চাওয়া, মঞ্চে উঠে নার্ভাস হয়ে যেন নিজের সামর্থ্য ভুলে না যাই। এত দিন যা শিখেছি, যেসব দক্ষতা অর্জন করেছি, সেগুলো আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরতে চাই। গর্বের সঙ্গে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করাই এখন আমার সবচেয়ে বড় লক্ষ্য।’

সামানজার সাঈদ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। পড়াশোনার পাঠ চুকিয়ে কৌতূহলবশত মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। প্রথমবার অংশ নিয়েই মুকুট জয় করেন এই তরুণী। তিনি জানান, চলতি বছরের এপ্রিলে স্নাতক শেষ করার পর জুলাইয়ে তিনি প্রতিযোগিতার জন্য নিবন্ধন করেছিলেন।

বিজয়ী হওয়ার পর থেকে ব্যক্তিত্ব উন্নয়ন ও আন্তর্জাতিক উপস্থাপনার ওপর নিবিড় গ্রুমিং করেছেন সামানজার। তিনি মনে করেন, এই অভিজ্ঞতা তাঁকে অনেক সমৃদ্ধ করেছে। সামানজার বলেন, ‘এখানে এসে বুঝেছি, এটি শুধু সৌন্দর্যের প্রতিযোগিতা নয়। নিজের ব্যক্তিত্ব, চিন্তাভাবনা ও সামাজিক দায়বদ্ধতাও তুলে ধরতে হয়।’

ব্যক্তিগত জীবনে সামানজার চার বছর ধরে কথক ও ভরতনাট্যম শিখেছেন। নাচ, গান ও খেলাধুলার প্রতি তাঁর প্রবল আগ্রহ রয়েছে। বিশ্ববিদ্যালয় জীবনের ব্যস্ততার কারণে দীর্ঘদিন শখের কাজগুলো থেকে দূরে থাকলেও, প্রতিযোগিতা শেষে অভিনয়ে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। ভালো গল্প বা চরিত্র পেলে ভবিষ্যতে অভিনয়ের সুযোগ কাজে লাগাতে চান তিনি। ঢাকায় বেড়ে ওঠা এই তরুণী অবসর সময়ে চলচ্চিত্র দেখতে এবং বাস্কেটবল ও টেবিল টেনিস খেলতে পছন্দ করেন।

উল্লেখ্য, গত ১১ জুলাই সামানজার সাঈদকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’ হিসেবে ঘোষণা করা হয়। তিনি বিদায়ী মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৫ আকলিমা আতিকা কনিকার উত্তরসূরি হিসেবে দায়িত্ব পালন করছেন। এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন লাবিবা মনজুর। শীর্ষ পাঁচের অন্য দুই প্রতিযোগী ছিলেন আয়শা রহমান ও যুক্তা ভৌমিক। আগামী ৫ সেপ্টেম্বর ভিয়েতনামের হো চি মিন সিটিতে চূড়ান্তভাবে শেষ হবে মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

মিস ওয়ার্ল্ডের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ

আপডেট সময় : ০৭:২৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬