ঢাকা ০২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুড়ী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩৮ বোতল ভারতীয় মদ জব্দ নতুন তিন আইনে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা সংকুচিত হয়েছে: এইচআরডব্লিউ ৮৫ বছর বয়সে না ফেরার দেশে মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান নবীনগরে নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন শারমিন সুলতানা জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি ও কূটনৈতিক তৎপরতা টাঙ্গাইলে রডের বদলে বাঁশ: সাব-ঠিকাদার গ্রেপ্তার, তদন্ত কমিটি গঠন কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ আওয়ামী লীগ নেতা ইসরাইল নতুন সিরীয় ভূখণ্ড দখল করছে, দাবি প্রেসিডেন্ট আল-শারার চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের শাটডাউন ও গণস্বাক্ষর কর্মসূচি এনসিএল সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা সম্পন্ন

২২ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে শাকিবের ‘রকস্টার’

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে। আগামী ২২ জুলাই রাত ১২টা থেকে দর্শকরা চরকিতে সিনেমাটি উপভোগ করতে পারবেন। আজমান রুশো পরিচালিত এই সিনেমাটি নিয়ে পরিচালক বলেন, প্রেক্ষাগৃহে সিনেমাটি অনেক দর্শক দেখেছেন। এবার ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে এটি দেশ-বিদেশের আরও বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যাবে, নির্মাতা হিসেবে এটাই আমার চাওয়া।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, প্রেক্ষাগৃহ ও ওটিটির সমন্বিত প্রয়াস সিনেমা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভালো নির্মাণের সঙ্গে থাকার ধারাবাহিকতায় ‘রকস্টার’ সিনেমাটির সঙ্গে চরকি যুক্ত হয়েছে। আশা করি, দর্শকরা ঘরে বসেই সিনেমাটি উপভোগ করবেন।

সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর (মীরা), তানজিয়া জামান মিথিলা (সুপার মডেল), সুনিধি নায়েক (সুনিধি), পান্থ কানাই (কয়েদি সংগীতশিল্পী), তারিক আনাম খান (উস্তাদ জুনায়েদ), রোজী সিদ্দিকী (আগুনের মা শবনম), দিলারা জামান (আগুনের দাদি) এবং কাজী সাবির (আগুনের সহকারী-বন্ধু আসলাম)।

নুসরাত মাটির চিত্রনাট্যে নির্মিত এই সিনেমার সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। এছাড়া সিনেমার সবকটি গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি, যিনি নিজেও গানগুলোতে কণ্ঠ দিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

২২ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে শাকিবের ‘রকস্টার’

আপডেট সময় : ০৫:০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬