ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় পোশাককর্মীর মৃত্যু লামিন ইয়ামালের প্রেমিকা ইনেস গার্সিয়া কে, জানুন বিস্তারিত নীলফামারীর চিলাহাটিতে গড়ে উঠেছে পাখির অভয়ারণ্য ইরানের বিভিন্ন শহরে মার্কিন হামলা, নিহত ৮ ও ক্ষতিগ্রস্ত ৫ সেতু বিশ্বকাপ বিজয়ীদের জন্য ফিফা চালু করছে বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং সিরিয়ায় মার্কিন কমান্ড সেন্টারে ইরানের আকস্মিক হামলা মার্কিন হামলার পাল্টা জবাব দিল ইরান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ বন্যায় ঘরহারা দুই বৃদ্ধার আশ্রয় নিয়ে দুশ্চিন্তা সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন মালিক-চালক ও যাত্রীর সম্মিলিত সচেতনতা ২০২৬ বিশ্বকাপের ফাইনালে রেফারি হিসেবে থাকছেন স্লাভকো ভিনচিচ

স্বদেশের রক্তাক্ত আকাশ

মো: আকাশ হোসেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ৪৬৭ বার পড়া হয়েছে

স্বদেশের রক্তাক্ত আকাশ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

কবি  আব্দুছ সালাম সরদার
আমার দেশ কি এমন ছিল?
স্বপ্নের কুঁড়ি ছেঁড়া পাখা,
রক্তে ভিজে রাজপথজুড়ে
স্বজন হারানোর কান্না আঁকা।

আয়না ঘরে চিৎকার জাগে,
রাত্রি গিলল সূর্যের আলো,
কত প্রাণ গেলো বিনা দোষে,
কেনো ইতিহাস রক্তে কালো?

শাপলা চত্বরে শিশুর চিৎকার,
আকাশ ফাটে, নিস্তব্ধ রাত,
কেড়ে নিলে ফুলের হাসি,
কে রাখবে তার হিসাবের খাত?

পিলখানায় নিভল প্রদীপ,
মায়ের কোল শূন্য হলো,
বুকের রক্ত রাস্তায় বয়ে,
দেশ কি তবে গৃহহীন হলো?

ব্যাংক লুট, টাকার পাহাড়,
স্বার্থে অন্ধ, নষ্ট বিবেক,
হাজার কোটি উড়ে গেলো,
দেখার কেউ কি নেই নিরীক্ষ?

ঋণের বোঝা, নত কপাল,
নদী শুকায়, ফসল পোড়ে,
স্বাধীনতার গর্ব কোথায়?
বেঁচে থাকা আজ বিষের বোঝে।

তবু যারা প্রশংসা গায়,
অন্যায় ঢাকে মোহের ডোরে,
নিশ্চয়ই তারা বধির-বোবা,
নয়তো অন্তর মরে গেছে ভোরে।

এখনো সময়, জাগতে হবে,
অন্যায়ের মুখোশ খুলতে হবে,
বাংলার মাটি, বাংলার জল,
রক্ষা করতে উঠতে হবে!

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

 

স্বদেশের রক্তাক্ত আকাশ

আপডেট সময় : ১১:১০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
print news

কবি  আব্দুছ সালাম সরদার
আমার দেশ কি এমন ছিল?
স্বপ্নের কুঁড়ি ছেঁড়া পাখা,
রক্তে ভিজে রাজপথজুড়ে
স্বজন হারানোর কান্না আঁকা।

আয়না ঘরে চিৎকার জাগে,
রাত্রি গিলল সূর্যের আলো,
কত প্রাণ গেলো বিনা দোষে,
কেনো ইতিহাস রক্তে কালো?

শাপলা চত্বরে শিশুর চিৎকার,
আকাশ ফাটে, নিস্তব্ধ রাত,
কেড়ে নিলে ফুলের হাসি,
কে রাখবে তার হিসাবের খাত?

পিলখানায় নিভল প্রদীপ,
মায়ের কোল শূন্য হলো,
বুকের রক্ত রাস্তায় বয়ে,
দেশ কি তবে গৃহহীন হলো?

ব্যাংক লুট, টাকার পাহাড়,
স্বার্থে অন্ধ, নষ্ট বিবেক,
হাজার কোটি উড়ে গেলো,
দেখার কেউ কি নেই নিরীক্ষ?

ঋণের বোঝা, নত কপাল,
নদী শুকায়, ফসল পোড়ে,
স্বাধীনতার গর্ব কোথায়?
বেঁচে থাকা আজ বিষের বোঝে।

তবু যারা প্রশংসা গায়,
অন্যায় ঢাকে মোহের ডোরে,
নিশ্চয়ই তারা বধির-বোবা,
নয়তো অন্তর মরে গেছে ভোরে।

এখনো সময়, জাগতে হবে,
অন্যায়ের মুখোশ খুলতে হবে,
বাংলার মাটি, বাংলার জল,
রক্ষা করতে উঠতে হবে!