ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার অবসরের ইঙ্গিত দিলেন মেসির দীর্ঘদিনের সতীর্থ নিকোলাস তালিয়াফিকো নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কাছে সন্দেহজনক স্যুটকেস ঘিরে বোম আতঙ্ক পথঘাট পরিচ্ছন্ন রাখা ঈমানের দাবি ও সদকার সওয়াব গফরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ: অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর বার্সেলোনায় ফিরল ‘এমএসএন’ যুগের স্মৃতি, রাফিনিয়া-ইয়ামালদের গোলবন্যা রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লঞ্চ ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর দাবি মালিকদের যুদ্ধ জিতলে লুটের মালে বিজয়ীরই অধিকার, জাতিসংঘে ঘোষণা ট্রাম্পের বগুড়া সিটি কর্পোরেশনের দুই প্রশাসনিক পদে সেনা কর্মকর্তাদের নিয়োগ

ইনোভেশন বাংলাদেশ ফেয়ারে হাবিপ্রবির ১২ উদ্ভাবনী পণ্য প্রদর্শন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:২৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৬। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকায় আয়োজিত ‘ইনোভেশন বাংলাদেশ ফেয়ার ২০২৬’-এ নিজেদের গবেষণালব্ধ প্রযুক্তি ও পণ্য নিয়ে অংশ নিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। শনিবার থেকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে শুরু হওয়া এই তিন দিনব্যাপী মেলা চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। স্থানীয় কৃষিপণ্যের বহুমুখী ব্যবহার, অপচয় হ্রাস এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এই মেলায় হাবিপ্রবি মোট ১২টি উদ্ভাবনী পণ্য প্রদর্শন করছে, যার মধ্যে রয়েছে ৯টি খাদ্যপণ্য ও ২ ধরনের জৈব সার প্রযুক্তি।

বিশ্ববিদ্যালয়টির প্রদর্শনীতে থাকা ১২টি পণ্যের মধ্যে ৯টিই খাদ্যপণ্য। এর মধ্যে রয়েছে তরমুজের খোসা ও কাঁচা পেঁপে দিয়ে তৈরি টুটি ফ্রুটি, কাঁঠালের গুড়, দীর্ঘ সময় সংরক্ষণযোগ্য লিচু, মিষ্টি ও টক দইয়ের পাউডার, হাইড্রোজ-মুক্ত মোরব্বা, তাপ-প্রক্রিয়াজাত ব্ল্যাক গার্লিক, জিরো ওয়েস্ট টমেটো পাউডার এবং টমেটো সস পাউডার। এসব খাদ্যপণ্য উদ্ভাবনে নেতৃত্ব দিয়েছেন ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন বিভাগের অধ্যাপক ড. মারুফ আহমেদ। তিনি জানান, হাবিপ্রবির উদ্ভাবিত এই প্রযুক্তিগুলো জনগণের কল্যাণে এবং নিরাপদ খাদ্য ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খাদ্যপণ্যের বাইরে মেলায় স্থান পেয়েছে ট্রাইকোডার্মা-ভিত্তিক জৈব সার, যা কৃষি অনুষদের অধ্যাপক ড. মহিদুল হাসানের গবেষণার ফসল। ট্রাইকোডার্মা, গোবর, মুরগির বিষ্ঠা, কাঠের গুঁড়া ও মোলাসিসসহ ৯টি উপাদানে তৈরি এই সার মাটির গুণাগুণ বৃদ্ধি ও রোগ দমনে কার্যকর। মাঠপর্যায়ে ট্রাইকোডার্মা স্প্রে করা টমেটো গাছে ফলন দ্বিগুণ হওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়া, নতুন ক্যারিয়ার ম্যাটেরিয়ালস হিসেবে চারকোল ব্যবহার করে মাটিতে প্রয়োগযোগ্য ‘সয়েল কিং’ এবং স্প্রে-উপযোগী ট্যালকম পাউডার ভিত্তিক ট্রাইকোডার্মা ‘ক্রপ কিং’ উপস্থাপন করা হয়েছে। বাজারের অন্যান্য পণ্যের তুলনায় এতে একাধিক প্রজাতির ট্রাইকোডার্মা ব্যবহার করা হয়েছে এবং চারকোল থাকায় কৃষকরা সহজেই আসল পণ্য শনাক্ত করতে পারবেন।

হাবিপ্রবির প্রদর্শনী স্টল পরিদর্শনে এসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এনামউল্যা এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. নওশের ওয়ান শিক্ষক ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।

বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘ইনোভেশন বাংলাদেশ ফেয়ার ২০২৬’-এ গবেষণালব্ধ প্রযুক্তি ও উদ্ভাবনী পণ্য প্রদর্শন করছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। মেলায় বিশ্ববিদ্যালয়টির মোট ১২টি উদ্ভাবনী পণ্য প্রদর্শন করা হচ্ছে: যার মধ্যে রয়েছে ৯টি খাদ্যপণ্য, ১টি জৈব স

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ইনোভেশন বাংলাদেশ ফেয়ারে হাবিপ্রবির ১২ উদ্ভাবনী পণ্য প্রদর্শন

আপডেট সময় : ০৬:২৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬