ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবদের চেয়ে কম বেতন পাচ্ছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী, সম্মানি বাড়ানোর উদ্যোগ টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার অবসরের ইঙ্গিত দিলেন মেসির দীর্ঘদিনের সতীর্থ নিকোলাস তালিয়াফিকো নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কাছে সন্দেহজনক স্যুটকেস ঘিরে বোম আতঙ্ক পথঘাট পরিচ্ছন্ন রাখা ঈমানের দাবি ও সদকার সওয়াব গফরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ: অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর বার্সেলোনায় ফিরল ‘এমএসএন’ যুগের স্মৃতি, রাফিনিয়া-ইয়ামালদের গোলবন্যা রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লঞ্চ ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর দাবি মালিকদের যুদ্ধ জিতলে লুটের মালে বিজয়ীরই অধিকার, জাতিসংঘে ঘোষণা ট্রাম্পের

নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে কাজের নতুন সুযোগ ও ভিসা নীতিমালা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৪৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কাজের সুযোগ বাড়ানো হয়েছে। আগামী ১৬ নভেম্বর ২০২৬ থেকে নির্দিষ্ট গ্র্যাজুয়েটদের জন্য পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্যতা সম্প্রসারণ করা হচ্ছে। একই সঙ্গে যারা পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না, তাদের জন্য ছয় মাস মেয়াদি নতুন ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা’ চালু করা হবে।

নতুন নিয়মে লেভেল ৭ গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করা শিক্ষার্থীরা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে শিক্ষার্থীদের নিউজিল্যান্ডে পূর্ণকালীনভাবে গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সের পুরো মেয়াদ পড়াশোনা সম্পন্ন করতে হবে। অন্য কোনো প্রতিষ্ঠান থেকে ক্রেডিট নেওয়া বা রিকগনিশন অব প্রায়োর লার্নিংয়ের মাধ্যমে প্রাপ্ত ক্রেডিট এই যোগ্যতার ক্ষেত্রে গণনা করা হবে না। আবেদনকারীর স্নাতক ডিগ্রি নিউজিল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় থেকে অথবা বিদেশের কোনো প্রতিষ্ঠান থেকে হতে পারে এবং ডিগ্রি অর্জনের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ক্ষেত্রে ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশন অ্যাসেসমেন্ট (আইকিউএ) প্রয়োজন হবে না, তবে সনদ ও অফিশিয়াল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে।

যাঁরা পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার শর্ত পূরণে সক্ষম নন, তাদের জন্য চালু হওয়া ছয় মাসের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসার আওতায় খোলামেলা কাজের সুযোগ থাকবে। লেভেল ৫ থেকে ৭-এর মধ্যে কোনো কোর্স নিউজিল্যান্ডে কমপক্ষে ২৪ সপ্তাহ পূর্ণকালীন পড়াশোনা করে শেষ করলে এই ভিসার জন্য আবেদন করা যাবে। আবেদনকারীর জীবনযাপনের খরচ বাবদ কমপক্ষে ৫,০০০ নিউজিল্যান্ড ডলার থাকা আবশ্যক। শিক্ষার্থী ভিসার মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে এই ভিসার জন্য আবেদন করতে হবে।

নতুন এই শর্ট-টার্ম ভিসার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতাও রাখা হয়েছে। এই ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে না এবং একজন শিক্ষার্থী এটি একবারই গ্রহণ করতে পারবেন। এছাড়া এই ভিসা নিয়ে নিজস্ব ব্যবসার মালিক হওয়া যাবে না এবং সঙ্গীকে ওয়ার্ক ভিসা বা সন্তানকে ডিপেনডেন্ট চাইল্ড স্টুডেন্ট ভিসা দেওয়ার জন্য আবেদন করা যাবে না। আগামী ১৬ নভেম্বর ২০২৬ থেকে নিউজিল্যান্ডের ইনহ্যান্সড ইমিগ্রেশন অনলাইন ব্যবস্থার মাধ্যমে উভয় ভিসার আবেদন প্রক্রিয়া শুরু হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে কাজের নতুন সুযোগ ও ভিসা নীতিমালা

আপডেট সময় : ০৭:৪৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬