ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬ দিন পর পাবনা-রাজবাড়ী নৌপথে ফেরি চলাচল শুরু কূটনৈতিক অবহেলায় জাতিসংঘের গুরুত্বপূর্ণ ‘পিফোরএম’ সামিটে অনুপস্থিত বাংলাদেশ মঙ্গলে ৫০০০ দিন পার করে নতুন উপত্যকায় নাসার কিউরিওসিটি লালমনিরহাট কারাগারে ধারণক্ষমতার তিন গুণ বন্দি, তীব্র স্বাস্থ্যঝুঁকি ইরানের বিমান চলাচলের ওপর সর্বাত্মক মার্কিন নিষেধাজ্ঞা সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী ও হিন্দু পরিবারের মেয়েদের অধিকার জাতিসংঘে ইরান-যুক্তরাষ্ট্রের ৩ ঘণ্টার বৈঠক, নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের ডিএসইর ১ কোটি ৪০ লাখ টাকার জরিমানা মওকুফ চায় প্রাইম ফাইন্যান্স সচিবদের চেয়ে কম বেতন পাচ্ছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী, সম্মানি বাড়ানোর উদ্যোগ টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

বিআইডব্লিউটিএ-এর মেরিন শিক্ষানবিশ কোর্সে ভর্তির আবেদন শুরু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৩৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অধীনে ২০২৭ শিক্ষাবর্ষের এক বছর মেয়াদি মেরিন শিক্ষানবিশ (ডেক ও ইঞ্জিন) কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই কোর্সে মোট ৩৭০টি আসন রয়েছে। এসএসসি বা সমমান পাস করা বাংলাদেশি পুরুষ নাগরিকেরা এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আগামী ১ জানুয়ারি ২০২৭ তারিখে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে ৩১ অক্টোবর দিবাগত রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রশিক্ষণটি তিনটি প্রতিষ্ঠানে পরিচালিত হবে। এর মধ্যে ডিইপিটিসি–নারায়ণগঞ্জে ১৫০টি, ডিইপিটিসি–বরিশালে ৩০টি এবং এসপিটিআই–মাদারীপুরে ১৯০টি আসন রয়েছে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ২০২৬ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী ১৬ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিনা মূল্যে থাকা, খাওয়ার ব্যবস্থা এবং প্রশিক্ষণের উপযোগী এক সেট ইউনিফর্ম প্রদান করা হবে। আবেদনের সময় প্রার্থীকে পছন্দের ক্রমানুসারে প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং তিনটি নির্বাচনী পরীক্ষার কেন্দ্রের মধ্যে পছন্দের কেন্দ্রটি নির্বাচন করতে হবে। আবেদন ফি হিসেবে ৩২০ টাকা ডাচ্–বাংলা ব্যাংকের রকেট মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।

ভর্তি পরীক্ষার অংশ হিসেবে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে এসএসসি মানের ১০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের শারীরিক সক্ষমতা, চোখ, সাঁতার ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই সব পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম অনুযায়ী ডেক শাখায় ১৪০ জন ও ইঞ্জিন শাখায় ১৩০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। বাকিদের অপেক্ষমাণ তালিকায় রাখা হবে। ভর্তি পরীক্ষা আগামী ২০ ও ২১ নভেম্বর ২০২৬ তারিখে সকাল ৯টায় ডিইপিটিসি–নারায়ণগঞ্জ, ডিইপিটিসি–বরিশাল এবং এসপিটিআই–মাদারীপুর কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

ভর্তির সময় এককালীন ২০ হাজার টাকা এবং জামানত হিসেবে দুই হাজার টাকা জমা দিতে হবে। কোর্স সফলভাবে শেষ করলে জামানতের টাকা ফেরত দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে অভ্যন্তরীণ নৌযানে চাকরির সুযোগ রয়েছে। চাকরিরত অবস্থায় পদোন্নতি পেয়ে প্রথম শ্রেণির ইনল্যান্ড মাস্টার, ইনল্যান্ড ড্রাইভার বা ইনল্যান্ড মেরিন ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগও থাকছে। এছাড়া স্বীকৃত বোর্ড থেকে পদার্থবিজ্ঞান ও গণিতসহ মাধ্যমিক (বিজ্ঞান) বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ (৫০ শতাংশ নম্বর) পাওয়া প্রশিক্ষণার্থীরা ডেক বা ইঞ্জিন অফিসার ক্লাস–৫ সনদ পাওয়ার পর বিদেশগামী জাহাজে চাকরির সুযোগ পাবেন।

এ ছাড়া স্বীকৃত বোর্ড বা কর্তৃপক্ষ থেকে পদার্থবিজ্ঞান, গণিতসহ মাধ্যমিক (বিজ্ঞান) বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ (৫০ শতাংশ নম্বর) পাওয়া প্রশিক্ষণার্থীরা ডেক/ইঞ্জিন অফিসার ক্লাস–৫ সনদ পাওয়ার পর বিদেশগামী জাহাজে চাকরির সুযোগ পাবেন।.কানাডায় পড়াশোনা: শিক্ষার্থীর জীবনযাত্রার খরচ দেখাতে হবে ২৩,৪৪৮ কানাডিয়ান ডলার, আরও যে পরিবর্তন

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

বিআইডব্লিউটিএ-এর মেরিন শিক্ষানবিশ কোর্সে ভর্তির আবেদন শুরু

আপডেট সময় : ০৫:৩৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬