ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

পীরগঞ্জে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি ও দাখিলে শূন্য পাস

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৫৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের পীরগঞ্জে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০টি দাখিল মাদ্রাসা ও দুটি উচ্চ বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। সোমবার (১০ আগস্ট) মাদ্রাসা শিক্ষা বোর্ড ও দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে এই ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে পাসের হার শূন্য শতাংশ বলে নিশ্চিত হওয়া গেছে।

শূন্য পাসের হারের তালিকায় থাকা ১০টি মাদ্রাসা হলো—ছাতুয়া দাখিল মাদ্রাসা, অনন্তরামপুর দাখিল মাদ্রাসা, কুমরসহি দাখিল মাদ্রাসা, পত্নীচড়া দাখিল মাদ্রাসা, মদনখালী দাখিল মাদ্রাসা, বড় আলমপুর আবুল হোসেন দাখিল মাদ্রাসা, ছোট উজিরপুর দাখিল মাদ্রাসা, গন্ধর্বপুর দাখিল মাদ্রাসা, খেদমতপুর বালিকা দাখিল মাদ্রাসা ও জুনিদপুর দাখিল মাদ্রাসা। এছাড়া শূন্য পাসের তালিকায় থাকা দুটি উচ্চ বিদ্যালয় হলো কুমারপুর উচ্চ বিদ্যালয় ও ঘাষিপুর উচ্চ বিদ্যালয়।

ফলাফল প্রকাশের পর স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে গভীর হতাশা বিরাজ করছে। সংশ্লিষ্টদের মতে, উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের তদারকির অভাব এবং দীর্ঘদিন ধরে জবাবদিহিতার বাইরে থাকায় এমন বিপর্যয় ঘটেছে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের ফলাফল পর্যালোচনা করে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা।

এ বিষয়ে ঘাষিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, তার প্রতিষ্ঠানটি দুই বছর আগে পাঠদানের অনুমতি পায়। এ বছর ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ জন পরীক্ষায় অংশ নিলেও একজনও উত্তীর্ণ হতে পারেনি। তিনি আরও জানান, প্রতিষ্ঠানটিতে বর্তমানে মাত্র ৪ জন এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন, বাকিরা এখনও এমপিওভুক্ত হননি। তবে তিনি আগামীতে ভালো ফলাফলের আশা ব্যক্ত করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান জানিয়েছেন, যেসব প্রতিষ্ঠানের ফলাফল বিপর্যয় হয়েছে, তাদের প্রধানদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হবে। পাশাপাশি পড়াশোনার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

পীরগঞ্জে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি ও দাখিলে শূন্য পাস

আপডেট সময় : ০৫:৫৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬