ঢাকা ১১:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুদকের নতুন চেয়ারম্যান হচ্ছেন বিচারপতি আসাদুজ্জামান নির্বাচিত সরকারের প্রতি জনগণের অভূতপূর্ব সমর্থন রয়েছে: মাহদী আমিন ইরানে টমাহক ক্ষেপণাস্ত্রের ব্যবহার বাড়াতে পেন্টাগনের ২২.৯ বিলিয়ন ডলারের চুক্তি গণতন্ত্র ও মতপ্রকাশের জায়গা সংকুচিত হচ্ছে: নাহিদ ইসলাম তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকার কঠিন শর্ত কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক কমছে, মন্ত্রিসভায় অনুমোদন বাংলাদেশে অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে নতুন ইউনিট ‘এসআরবি’ গঠনের সিদ্ধান্ত দর্শনায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করলেন এমপি রুহুল আমিন বাংলাদেশি জাতীয়তাবাদ আত্মপরিচয় ও জাতীয় ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী

পবিত্র মাহে রমজানে স্কুল বন্ধ রাখতে নির্দেশ হাইকোর্টের

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ০৫:১৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৬৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু

পবিত্র মাহে রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

১৫ ফেব্রুয়ারি রবিবার বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে রমজান মাসের ২১ দিন বিদ্যালয় খোলা রাখার কথা জানায়, পরে ৫ জানুয়ারি পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখতে সরকারকে উকিল নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল।

নোটিশে তিনি বলেন, বাংলাদেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলমান, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে, এটিই আইন, প্রথা ও নীতি এবং ওইভাবে সব শিক্ষা প্রতিষ্ঠান রমজান মাসে বন্ধ থাকে, সংবিধানের ৩১ অনুচ্ছেদে বলা হয়েছে, আইন ছাড়া কিছুই করা যাবে না, অনুচ্ছেদ ১৫২(১) অনুযায়ী আইন অর্থ বাংলাদেশে আইনের ক্ষমতা সম্পন্ন যেকোনো প্রথা ও রীতি।

তাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সরকারের তর্কিত সিদ্ধান্ত অসাংবিধানিক, এটি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য এক প্রকার বৈষম্য বলেও নোটিশে বলা হয়।

পুরো রমজান মাস ছুটি রাখার কারণ হিসেবে বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিশু-কিশোরদের স্কুল করে ক্লান্ত হয়ে রোজা রাখতে কষ্ট হবে, এতে রোজা রাখার অভ্যাস থেকে দূরে থাকার শঙ্কা দেখা দেবে, যা ধর্মীয় আচার চর্চার অন্তরায়।

এ ছাড়া রমজান মাসে স্কুল চালু রাখলে শহরগুলোতে তীব্র যানযটের সৃষ্টি হয়, যাতে নগর বাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হয় বলেও নোটিশে বলা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পবিত্র মাহে রমজানে স্কুল বন্ধ রাখতে নির্দেশ হাইকোর্টের

আপডেট সময় : ০৫:১৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬