ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক মামলায় আদালতে আত্মসমর্পণ, কারাগারে শ্রমিক ও যুবদল নেতা খুলনায় দেড় মাসের ব্যবধানে বাবা-ছেলে খুন, আতঙ্কে এলাকাবাসী শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ৬৯৫ তম ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন ঢাবি হলের নয়তলা থেকে ঝাঁপ দিয়েও প্রাণে বাঁচলেন শিক্ষার্থী দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা সাত দিনের ছুটি ঘোষণা এশিয়ার বাজারে তেলের দামে বড় ছাড় দিলো সৌদি আরব শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটির ঘোষণা সরকারের দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, অফিস খোলা ১৭ অক্টোবর ডিএইতে চেয়ার দখলে কর্মকর্তাদের ‘ফ্যাসিস্ট’ তকমা দেওয়ার অভিযোগ কুষ্টিয়ায় এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের বাধা

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে সম্পদমূল্য যাচাইয়ের পরামর্শ বিএসইসির

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৫৫:০০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারে তালিকাভুক্ত মেয়াদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি পরামর্শ দিয়েছে যে, কোনো ধরনের গুজব, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য কিংবা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্ররোচনায় বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে।

বিএসইসির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে কিছু মিউচুয়াল ফান্ডের ইউনিট তাদের নিট সম্পদমূল্যের (এনএভি) তুলনায় অনেক বেশি দামে লেনদেন হচ্ছে, যা বিনিয়োগের ক্ষেত্রে একটি সতর্কতার বিষয়। কমিশন স্পষ্ট করেছে যে, মিউচুয়াল ফান্ড নগদায়ন করা হলে ইউনিটহোল্ডারদের নিট সম্পদমূল্যের চেয়ে বেশি অর্থ পাওয়ার কোনো সুযোগ নেই। তাই ফান্ডের অন্তর্নিহিত সম্পদের মূল্য যাচাই করা বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, বর্তমানে পাঁচটি মিউচুয়াল ফান্ড তাদের সম্পদমূল্যের চেয়ে বেশি দরে কেনাবেচা হচ্ছে। এর মধ্যে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড সম্পদমূল্যের চেয়ে প্রায় ২৫০ শতাংশ বেশি দরে লেনদেন হচ্ছে, যেখানে ৯ টাকা সম্পদমূল্যের বিপরীতে ইউনিটের দর ৩১ টাকার বেশি। এছাড়া প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ও সিএপিএমআইবিবিএল মিউচুয়াল ফান্ড সম্পদমূল্যের তুলনায় ১০০ শতাংশ বেশি দরে, রিলায়েন্স-১ ২০ শতাংশের বেশি দরে এবং আইসিবি এমপ্লয়িজ সেকেন্ড মিউচুয়াল ফান্ড ৫ শতাংশের বেশি দরে কেনাবেচা হচ্ছে। তবে বাজারের অন্যান্য ফান্ড সম্পদমূল্যের চেয়ে কম দরে লেনদেন হচ্ছে।

বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কমিশন বলেছে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের আগে ফান্ডের প্রকৃত আর্থিক অবস্থা, মেয়াদ, বিনিয়োগ পোর্টফোলিও এবং প্রকাশিত অন্যান্য তথ্য ভালোভাবে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। মিউচুয়াল ফান্ড একটি নিয়ন্ত্রিত বিনিয়োগ মাধ্যম, যা ট্রাস্ট কাঠামোর মাধ্যমে গঠিত হয়। বিনিয়োগকারীদের অর্থ একত্রিত করে বিভিন্ন আর্থিক ইন্সট্রুমেন্টে বিনিয়োগ করা হয় এবং দায়দেনা বাদ দিয়ে নিট সম্পদমূল্য নির্ধারিত হয়। অ্যাসেট ম্যানেজাররা নির্ধারিত বিধিবিধান অনুযায়ী নিয়মিতভাবে এই তথ্য প্রকাশ করে থাকেন।

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ১৬: ১৯আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১৬: ২৬

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে সম্পদমূল্য যাচাইয়ের পরামর্শ বিএসইসির

আপডেট সময় : ০৪:৫৫:০০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬