ঢাকা ১০:২৯ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তিন নেতা বহিষ্কার দুর্গাপূজায় কেনাকাটার জন্য দোকানপাট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত দুর্গাপূজায় দোকানপাট ও শপিং মল খোলা রাখার সময় বাড়ল ৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে ঢাকা প্রথম বিভাগ হকি লিগ রাজনৈতিক মামলায় আদালতে আত্মসমর্পণ, কারাগারে শ্রমিক ও যুবদল নেতা খুলনায় দেড় মাসের ব্যবধানে বাবা-ছেলে খুন, আতঙ্কে এলাকাবাসী শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ৬৯৫ তম ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন ঢাবি হলের নয়তলা থেকে ঝাঁপ দিয়েও প্রাণে বাঁচলেন শিক্ষার্থী দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা সাত দিনের ছুটি ঘোষণা এশিয়ার বাজারে তেলের দামে বড় ছাড় দিলো সৌদি আরব

ঢাবি হলের নয়তলা থেকে ঝাঁপ দিয়েও প্রাণে বাঁচলেন শিক্ষার্থী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:২৭:০০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সন্তোষ ভবন থেকে গভীর রাতে নবম তলা থেকে ঝাঁপ দিয়েছেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী। রোববার দিবাগত রাত একটার দিকে এই ঘটনা ঘটে। তবে ভবনের পাশে থাকা একটি টিনশেড ঘরের চালে পড়ায় তিনি বড় ধরনের আঘাত থেকে রক্ষা পেয়েছেন এবং বর্তমানে সুস্থ আছেন।

ঘটনার সময় হলের কর্মচারীরা হঠাৎ বিকট শব্দ শুনতে পান। বাইরে বেরিয়ে তাঁরা ওই শিক্ষার্থীকে টিনশেড ঘরের চালে পড়ে থাকতে দেখেন। পরে কয়েকজন কর্মচারী ও শিক্ষার্থী মিলে তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার বিকেলে হাসপাতালে গিয়ে দেখা যায়, ওই শিক্ষার্থী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। তাঁর একটি পা ফুলে আছে এবং মাথার কিছু অংশে ঘষা লেগে ছিলে গেছে, যেখানে ব্যান্ডেজ রয়েছে। চিকিৎসায় যুক্ত একজন চিকিৎসক জানিয়েছেন, তাঁর শরীরে বড় ধরনের কোনো শারীরিক ক্ষতি ধরা পড়েনি।

জগন্নাথ হল সংসদের সহসভাপতি (ভিপি) পল্লব বর্মন জানান, শিক্ষার্থীর এক্স-রে, ইসিজি ও এমআরআইসহ বিভিন্ন পরীক্ষা করা হয়েছে এবং ফলাফল ভালো এসেছে। শরীরের কোথাও হাড় ভাঙার প্রমাণ পাওয়া যায়নি। তাঁকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কেন ওই শিক্ষার্থী নয়তলা থেকে ঝাঁপ দিলেন, সে বিষয়ে হল প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে সহপাঠী ও হলসংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে, তিনি কিছুদিন ধরে ব্যক্তিগত কিছু বিষয় ও মানসিক চাপে ছিলেন। জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল জানান, শিক্ষার্থী সুস্থ হলে তাঁর কাছ থেকেই ঘটনার বিস্তারিত জানা যাবে। হল প্রশাসন বর্তমানে বিষয়টি খতিয়ে দেখছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

ঢাবি হলের নয়তলা থেকে ঝাঁপ দিয়েও প্রাণে বাঁচলেন শিক্ষার্থী

আপডেট সময় : ০৯:২৭:০০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬