ঢাকা ১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল, বন্ধ ২০০০ শিক্ষাপ্রতিষ্ঠান, সংঘর্ষ ও ধরপাকড় ওসিকে হুমকি দিলেন নড়িয়া উপজেলা বিএনপি নেতা মতিউর রহমান কারাবন্দী কামাল আহমেদ মজুমদারের কোমরের হাড় ভাঙায় চিকিৎসার নির্দেশ দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটক করল পুলিশ সিংড়ায় ভুটভুটি-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ডেঙ্গু মোকাবিলায় সব হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের লাওসে চীনের নতুন সামরিক ঘাঁটি, স্যাটেলাইটে মিলল ৮ যুদ্ধবিমান জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেভাবেই বাস্তবায়ন করব: স্বরাষ্ট্রমন্ত্রী

বিমানবন্ধরে দায়িত্বে অবহেলা করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি বিমানমন্ত্রীর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৪৯:৪১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক করে দিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি সহ্য করা হবে না। এ ধরনের কোনো প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিমানবন্দরে আয়োজিত ‘এয়ারপোর্ট ফায়ার ইমার্জেন্সি এক্সারসাইজ ২০২৬’ শীর্ষক একটি মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, যেকোনো জরুরি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর দক্ষতা ও পূর্বপ্রস্তুতির ওপরই যাত্রীদের নিরাপত্তা ও জীবন নির্ভর করে। তাই যাত্রীদের নিরাপত্তার প্রশ্নে কর্তব্যে কোনো শিথিলতা বরদাশত করা হবে না। বিমানবন্দরের সেবার মান ও নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

বিমানবন্ধরে দীর্ঘদিনের পুঞ্জীভূত অব্যবস্থাপনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, রাতারাতি এই নাজুক অবস্থার পরিবর্তন সম্ভব নয় এবং এর জন্য সরকারকে কিছুটা সময় দিতে হবে। অতীতের নিয়োগ প্রক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন, বিগত বছরগুলোতে সম্পূর্ণ দলীয় বিবেচনায় অনেককে নিয়োগ দেওয়া হয়েছিল, যাদের মধ্যে পেশাদারিত্বের অভাব রয়েছে এবং অনেকেই অলস হয়ে পড়েছেন। তবে বর্তমান সরকার এই পরিস্থিতির সার্বিক উন্নয়নে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ।

লাগেজ কেটে মালামাল চুরির অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমানে এ ধরনের ঘটনা আর ঘটছে বলে তার মনে হয় না এবং পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। তবে সম্প্রতি বা অতীতে দু-একটি ঘটনা ঘটে থাকলে তা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বিমানবন্দরে কর্মচারীদের স্বর্ণ চোরাচালানে জড়িত থাকার বিষয়ে তিনি বলেন, চোরাকারবারিরা এখন আর সহজে পার পাচ্ছে না। কঠোর নজরদারির কারণে তারা ধরা পড়ছে, যা একটি ইতিবাচক দিক। অপরাধীদের আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

বিমানবন্ধরে দায়িত্বে অবহেলা করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি বিমানমন্ত্রীর

আপডেট সময় : ০৫:৪৯:৪১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬