ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরের নলডাঙ্গায় আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে পেটে ছুরিকাঘাত রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪১৪, উদ্ধার অস্ত্র ও মাদক হুতিদের দখল থেকে পুরো ইয়েমেন উদ্ধারে বড় সামরিক অভিযান শুরু স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী দেশের ছয় ব্যাংক ডিজিটাল বিজ্ঞাপনের নেপথ্যে: অ্যাডপসের অদৃশ্য ইকোসিস্টেম গাজায় নিহত সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ আখ্যা ইসরাইলের, প্রত্যাখ্যান জাতিসংঘের প্রশিক্ষণ ছাড়াই পাঠদান করছেন আড়াই লাখের বেশি শিক্ষক বিদেশি ফ্লাইটের নিরাপত্তা নিয়ে ইসরাইলে বিতর্ক, চাপে নেতানিয়াহু দেশের বাজারে সোনার দাম কমালো বাজুস নীতিমালা লঙ্ঘনে ৩৪ কেন্দ্র সচিবকে কারিগরি বোর্ডের শোকজ

দেশের বাজারে সোনার দাম কমালো বাজুস

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৫৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৬৯১ টাকা পর্যন্ত কমানো হয়েছে। সোমবার (৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস এ তথ্য নিশ্চিত করেছে। সোমবার সকাল ১০টা থেকেই সোনার নতুন এই দাম কার্যকর করা হয়েছে।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা, যা গতকাল ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।

এদিকে সোনার দাম কমানোর ঘোষণা দিলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা বহাল রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

দেশের বাজারে সোনার দাম কমালো বাজুস

আপডেট সময় : ১০:৫৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬