ঢাকা ১২:৩০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্নাতক ডিগ্রি নিয়েও তৃতীয় শ্রেণির কর্মচারী প্রাথমিক শিক্ষকরা স্টারলিংক নিয়ে নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করল ইরান ইয়েমেনে যুদ্ধের দামামা, মধ্যপ্রাচ্যে কূটনীতির জায়গা নিচ্ছে সংঘাত হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল নাটোরের নলডাঙ্গায় আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে পেটে ছুরিকাঘাত রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪১৪, উদ্ধার অস্ত্র ও মাদক হুতিদের দখল থেকে পুরো ইয়েমেন উদ্ধারে বড় সামরিক অভিযান শুরু স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী দেশের ছয় ব্যাংক ডিজিটাল বিজ্ঞাপনের নেপথ্যে: অ্যাডপসের অদৃশ্য ইকোসিস্টেম গাজায় নিহত সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ আখ্যা ইসরাইলের, প্রত্যাখ্যান জাতিসংঘের

নাটোরের নলডাঙ্গায় আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে পেটে ছুরিকাঘাত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৫০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের নলডাঙ্গায় ফজরের নামাজের আজান দেওয়ার সময় চর বাঙালপাড়া জামে মসজিদের মোয়াজ্জিন মো. সৈয়দ ইসলামকে ধারালো চাকু দিয়ে পেটে আঘাত করে গুরুতর জখম করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে সোমবার (৫ অক্টোবর, ২০২৬) ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটের দিকে নলডাঙ্গা থানাধীন ৪ নম্বর পিপরুল ইউনিয়নের চর বাঙালপাড়া জামে মসজিদে। আহত মোয়াজ্জিন সৈয়দ ইসলাম (৫০) ওই এলাকার মৃত শাহাদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরবেলা মসজিদে আজান দেওয়া শুরু করেন মোয়াজ্জিন। কিন্তু আজান চলাকালীন হঠাৎ তা বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা মসজিদে গিয়ে মেঝেতে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। দুর্বৃত্তরা তার পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

ঘটনা জানাজানি হওয়ার পর পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী পাঠান। সকাল সাড়ে ৭টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান জানান, ভিকটিম রামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ ঘটনার প্রাথমিক অনুসন্ধান চালাচ্ছে এবং ভিকটিমের পরিবারের পক্ষ থেকে এজাহার পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

নাটোরের নলডাঙ্গায় আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে পেটে ছুরিকাঘাত

আপডেট সময় : ১১:৫০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬