
নাটোরের নলডাঙ্গায় ফজরের নামাজের আজান দেওয়ার সময় চর বাঙালপাড়া জামে মসজিদের মোয়াজ্জিন মো. সৈয়দ ইসলামকে ধারালো চাকু দিয়ে পেটে আঘাত করে গুরুতর জখম করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটেছে সোমবার (৫ অক্টোবর, ২০২৬) ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটের দিকে নলডাঙ্গা থানাধীন ৪ নম্বর পিপরুল ইউনিয়নের চর বাঙালপাড়া জামে মসজিদে। আহত মোয়াজ্জিন সৈয়দ ইসলাম (৫০) ওই এলাকার মৃত শাহাদ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরবেলা মসজিদে আজান দেওয়া শুরু করেন মোয়াজ্জিন। কিন্তু আজান চলাকালীন হঠাৎ তা বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা মসজিদে গিয়ে মেঝেতে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। দুর্বৃত্তরা তার পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
ঘটনা জানাজানি হওয়ার পর পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী পাঠান। সকাল সাড়ে ৭টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান জানান, ভিকটিম রামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ ঘটনার প্রাথমিক অনুসন্ধান চালাচ্ছে এবং ভিকটিমের পরিবারের পক্ষ থেকে এজাহার পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২