স্বপ্নের মাসিক বাজারে নিত্যপণ্যে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়
- আপডেট সময় : ০৭:৪০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে মাসিক বাজার করার সুযোগ দিতে বিশেষ মূল্যছাড়ের আয়োজন করেছে। ১ অক্টোবর শুরু হওয়া এই কার্যক্রম চলবে ১০ অক্টোবর পর্যন্ত। এই মেয়াদে চাল, ডাল, তেল, আটা, দুধ, নুডলস, পাস্তা, বিস্কুট ও জুসসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়া নির্দিষ্ট কিছু পণ্যে একটি কিনলে একটি ফ্রি অফারও যুক্ত করা হয়েছে।
এই বিশেষ আয়োজনে অলিভ অয়েলে সর্বোচ্চ ৫০ শতাংশ এবং আইসক্রিমে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বাজারের অন্যতম প্রধান পণ্য চালের ক্ষেত্রেও রয়েছে বিশেষ মূল্যছাড়; যেখানে মিনিকেট প্রিমিয়াম চাল প্রতি কেজি ৬৫ টাকা এবং মিনিকেট স্ট্যান্ডার্ড চাল প্রতি কেজি ৫৭ টাকায় পাওয়া যাচ্ছে।
পরিবারের মাসিক কেনাকাটাকে সাশ্রয়ী করার লক্ষ্যে বিস্কুট, জুস, পাস্তা, সস ও নুডলসের মতো খাদ্যপণ্যেও বিশেষ অফার দেওয়া হয়েছে। এর মধ্যে নির্দিষ্ট বিস্কুট ৩টি কিনলে ১টি ফ্রি, নিউট্রিলাইফ জুসে ৬০ টাকা এবং পাস্তায় ৫৫ টাকা পর্যন্ত ছাড় রয়েছে। নির্বাচিত নুডলস ও অন্যান্য খাদ্যপণ্যেও নির্ধারিত হারে মূল্যছাড় উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
স্বপ্নের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তারা যাতে মাসের প্রয়োজনীয় পণ্যগুলো একসঙ্গে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দৈনন্দিন ব্যবহারের পণ্য ও বিভিন্ন ব্র্যান্ডের খাদ্যপণ্যে এই ছাড়ের মাধ্যমে মাসিক বাজারের খরচ কিছুটা কমিয়ে সুবিধাজনক করার চেষ্টা করছে রিটেইল চেইন শপটি।





























