সংবাদ শিরোনাম :
৩৬.৩১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৯:১২:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৩১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। আজ রোববার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল বা বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী, বর্তমানে দেশের রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৪৫ বিলিয়ন মার্কিন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, চলমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও দেশের বহিঃখাতের স্থিতিশীলতা রিজার্ভের এই অবস্থানের মাধ্যমে স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin



























