ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

১ অক্টোবর থেকে বাংলা কিউআরের টাকা তাৎক্ষণিক পাবেন মার্চেন্টরা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:১৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ০৭ (17-09-2026, 18:07)

১ অক্টোবর থেকে বাংলা কিউআর কোডের মাধ্যমে করা সব পেমেন্টের টাকা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের ব্যাংক বা মোবাইল হিসাবে জমা দিতে হবে। বর্তমানে এই পেমেন্টের টাকা মার্চেন্টের অ্যাকাউন্টে পৌঁছাতে এক দিন সময় লাগে। লেনদেন নিষ্পত্তির এই সময় কমিয়ে আনতে দেশের সব ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পাঠিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন আরও জনপ্রিয় ও গ্রাহকবান্ধব করা এবং ক্ষুদ্র ও মাঝারি মার্চেন্টদের পেমেন্ট গ্রহণে উৎসাহিত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১ অক্টোবরের মধ্যে ব্যাংক, এমএফএস ও পিএসপির মোবাইল অ্যাপের হোম পেজের নিচের মাঝামাঝি অংশে বাংলা কিউআর পেমেন্টের আইকন যুক্ত করতে হবে। মূলত ব্যবহারকারীর বুড়ো আঙুল যাতে সহজে পৌঁছাতে পারে, এমন সুবিধাজনক স্থানে আইকনটি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও, আগামী ৩১ অক্টোবরের মধ্যে গ্রাহকদের জন্য আরও কিছু নতুন সুবিধা নিশ্চিত করতে হবে। এর মধ্যে রয়েছে সরাসরি কিউআর কোড স্ক্যান করার পাশাপাশি গ্যালারি থেকে কিউআর কোডের ছবি আপলোড করে পেমেন্ট করার সুবিধা চালু করা। একই সময়ের মধ্যে ডেবিট বা ক্রেডিট কার্ড হিসাবধারীসহ সব ধরনের সঞ্চয়ী ও চলতি হিসাবধারীদের মোবাইল অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে পেমেন্ট করার সুবিধা দিতে হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

১ অক্টোবর থেকে বাংলা কিউআরের টাকা তাৎক্ষণিক পাবেন মার্চেন্টরা

আপডেট সময় : ০৬:১৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬