ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ

ব্যাংক খাতে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৪১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ব্যাংক খাতে সংস্কার কার্যক্রম এবং ঋণ আদায়ের ক্ষেত্রে বিশেষ উদ্যোগ গ্রহণের ফলে গত নয় মাসে খেলাপি ঋণের (এনপিএল) পরিমাণ উল্লেখযোগ্য হারে কমেছে। বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, এই সময়ের ব্যবধানে খেলাপি ঋণের হার প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট হ্রাস পেয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে খেলাপি ঋণের হার ছিল ৩৫ দশমিক ৭৩ শতাংশ, যা ২০২৬ সালের জুন মাসে কমে ৩২ দশমিক ৭৮ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ নয় মাসের ব্যবধানে এনপিএল অনুপাত ২ দশমিক ৯৫ শতাংশীয় পয়েন্ট কমেছে।

তবে অনুপাত কমলেও খেলাপি ঋণের মোট পরিমাণ এখনো বেশ চড়া। জুন মাস শেষে শ্রেণিকৃত ঋণের মোট পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকায়, যা ব্যাংক খাতের মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশের সমান। এর আগের বছর, অর্থাৎ ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে শ্রেণিকৃত ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৪ হাজার ৫১৫ কোটি টাকা। সেই তুলনায় মোট ঋণের পরিমাণ কিছুটা বাড়লেও সামগ্রিক অনুপাত কমেছে।

বিশেষজ্ঞদের মতে, ব্যাংক খাতের দীর্ঘদিনের অনিয়ম ও আড়ালে থাকা খেলাপি ঋণ চিহ্নিত করে হিসাবের স্বচ্ছতা আনার প্রক্রিয়ার কারণেই এনপিএল অনুপাতে এই ইতিবাচক পরিবর্তন এসেছে। এতে ব্যাংক খাতের প্রকৃত চিত্র আগের তুলনায় অনেক বেশি স্পষ্ট হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বাসসকে জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কেন্দ্রীয় ব্যাংক পুরো খাতের প্রকৃত চিত্র তুলে ধরার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। এর ফলে আগে গোপন রাখা বা পুনঃতফসিলের মাধ্যমে লুকিয়ে রাখা অনেক ঋণের প্রকৃত অবস্থা এখন সামনে চলে এসেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ব্যাংক খাতে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

আপডেট সময় : ১২:৪১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬