ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, দাবি চিফ হুইপের তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী নিহত সাংবাদিক আলিফের পরিবারের পাশে ডেপুটি স্পিকার কায়সার কামাল ধর্ম যার যার, রাষ্ট্র সবার: ঢাকেশ্বরী মন্দিরে মতবিনিময়ে রাষ্ট্রপতি সৌদি আরবে সন্ত্রাসী কর্মকাণ্ডে দোষী সাব্যস্ত ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর সৌদি আরবে শ্রীলঙ্কান শ্রমিকের মৃত্যুদণ্ডের রায় বাতিল বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, রাষ্ট্র সবার : চিফ হুইপ ২০৩০ সালে ক্ষমতা ছাড়ার চূড়ান্ত ঘোষণা দিলেন মিশরের প্রেসিডেন্ট সিসি বাহুবলে প্রশাসনের অনুমতি ছাড়াই বাণিজ্য মেলার প্রস্তুতি, শঙ্কা স্থানীয়দের ভোলায় সাপের কামড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর ক্যাম্পেইন শুরু, স্মার্টফোন জেতার সুযোগ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৩২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশব্যাপী বাংলা কিউআর-এর ব্যবহার ও জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে একটি নতুন ক্যাম্পেইন শুরু করেছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। আগামী ২৩ আগস্ট ২০২৬ থেকে শুরু হয়ে এই কার্যক্রম ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। এই ক্যাম্পেইনের আওতায় ইসলামী ব্যাংকের বাংলা কিউআর ব্যবহার করে পেমেন্ট সম্পন্নকারী ৫০ জন গ্রাহক এবং ৫০ জন মার্চেন্ট স্মার্টফোন জেতার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার এবং স্বাগত বক্তব্য প্রদান করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম. কামাল উদ্দীন জসীম। অনুষ্ঠানে বাংলা কিউআর ও কিউআরভিত্তিক সিকিউরড স্টেটমেন্টের ওপর কারিগরি আলোচনা করেন এক্সেকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জহির হোসেন বলেন, বাংলা কিউআর বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় একটি সময়োপযোগী সংযোজন। তিনি জানান, ইসলামী ব্যাংক প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা সম্প্রসারণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনতে কাজ করছে। প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ ও নিরাপদ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, বাংলা কিউআর-এর ব্যবহার বাড়লে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ডিজিটাল লেনদেনের সুবিধা পাবেন, যা স্মার্ট বাংলাদেশ গড়ার পথে সহায়ক ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে মো. আলতাফ হুসাইন জানান, ইসলামী ব্যাংকের বিস্তৃত শাখা, উপ-শাখা ও এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক ব্যবহার করে বাংলা কিউআর-এর সেবা দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া হবে। তিনি ব্যাংকের সব জোন, শাখা ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের মার্চেন্ট ও গ্রাহকদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ ও মো. মাকসুদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের বিভিন্ন জোন ও শাখাপ্রধান এবং উপ-শাখার ইনচার্জরা জুম প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন। ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে, এই ক্যাম্পেইন গ্রাহক ও মার্চেন্টদের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে এবং কিউআরভিত্তিক ডিজিটাল লেনদেন ব্যবস্থা আরও শক্তিশালী করবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর ক্যাম্পেইন শুরু, স্মার্টফোন জেতার সুযোগ

আপডেট সময় : ০২:৩২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬