ঢাকা ১২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হলেন নোমান মাহমুদ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায় কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু

রাজধানীর বাজারে সবজির দামে আগুন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:২৩:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর কাঁচাবাজারে সবজির দামে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। বুধবার (৫ আগস্ট) বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ সবজির কেজি এখন ৮০ থেকে ১০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। কিছু সবজির দাম তো ২০০ টাকাও ছাড়িয়ে গেছে। সবজির এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ।

বাজারের চিত্র অনুযায়ী, শিম বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২২০ টাকা, টমেটো ১৩০ থেকে ১৫০ টাকা এবং গাজর ১১০ থেকে ১৩০ টাকা কেজি দরে। এছাড়া বেগুন, বরবটি, করলা, ঝিঙা, কাঁকরোল ও কচুর লতির দামও ৮০ থেকে ১২০ টাকার মধ্যে রয়েছে। তুলনামূলক কম দামের মধ্যে রয়েছে কাঁচা পেঁপে (৩০–৪০ টাকা), পটল (৬০–৭০ টাকা), ঢ্যাঁড়স (৬০–৮০ টাকা), চিচিঙ্গা (৬০–৭০ টাকা) ও মিষ্টি কুমড়া (৪০–৬০ টাকা)।

সবজির পাশাপাশি অন্যান্য নিত্যপণ্যের দামও ঊর্ধ্বমুখী। বাজারে ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকা, সোনালি মুরগি ৩০০ থেকে ৩২০ টাকা এবং কাঁচা মরিচ ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ক্রেতারা অভিযোগ করছেন, বাজারে সবজির কোনো ঘাটতি নেই, কিন্তু কার্যকর তদারকির অভাবে বিক্রেতারা ইচ্ছেমতো দাম নিচ্ছেন। এই পরিস্থিতিতে অনেকেই এক কেজির বদলে আধা কেজি বা তারও কম সবজি কিনতে বাধ্য হচ্ছেন। ভোক্তাদের মতে, বাজারে নিয়মিত এবং কার্যকর মনিটরিং ব্যবস্থা জোরদার করা হলে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনা সম্ভব।

অন্যদিকে ব্যবসায়ীদের দাবি, খুচরা বাজারে দাম বৃদ্ধির পেছনে বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো টানা বৃষ্টি, সবজির উৎপাদন ব্যাহত হওয়া, সরবরাহ কমে যাওয়া এবং পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়া।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

রাজধানীর বাজারে সবজির দামে আগুন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

আপডেট সময় : ০৪:২৩:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬