ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ আওয়ামী লীগ নেতা ইসরাইল নতুন সিরীয় ভূখণ্ড দখল করছে, দাবি প্রেসিডেন্ট আল-শারার চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের শাটডাউন ও গণস্বাক্ষর কর্মসূচি এনসিএল সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা সম্পন্ন জাতিসংঘের অধিবেশনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর মতবিনিময় শিশুর স্থুলতা রোধে পরিবারের ৬টি কার্যকর পরামর্শ আগামী বছরের জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা কুমিল্লার পাড়া-মহল্লায় বেপরোয়া কিশোর গ্যাং, টিকটকের আড়ালে খুন ও অস্ত্রের মহড়া পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে সাড়ে ৮ হাজার নিয়োগ, নেপথ্যে এস আলমের ‘বিশেষ বাক্স’ দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১১

ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের মুখোমুখি অবস্থান, এলাকায় উত্তেজনা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৩৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়, ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে মুখোমুখি অবস্থান নিয়েছেন সচেতন গ্রাহক ফোরাম এবং ব্যাংকটি থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। দুই পক্ষের পৃথক কর্মসূচির কারণে এলাকায় বেশ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা ব্যাংকটিকে এস আলম গ্রুপের প্রভাবমুক্ত করা, সুশাসন নিশ্চিত করা এবং আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের দাবিতে বিক্ষোভ করছেন। তাদের কর্মসূচিতে বিভিন্ন শাখার ব্যবসায়ী ও গ্রাহকরাও অংশ নিয়ে বক্তব্য রেখেছেন। এর আগেও তারা ব্যাংক খাতে সুশাসন ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় বিভিন্ন কর্মসূচি পালন করেছিলেন।

অন্যদিকে, ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা তাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান নিয়েছেন। তাদের অভিযোগ, এস আলম গ্রুপের আমলে নিয়োগ পাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সনদ যাচাইয়ের মাধ্যমে তাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। প্রায় পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারী পরিবার নিয়ে দীর্ঘ সময় ধরে মানবিক সংকটে রয়েছেন বলে তারা দাবি করেন। তাদের একমাত্র দাবি হলো, কোনো শর্ত ছাড়াই বকেয়া বেতন-ভাতাসহ তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে।

উভয় পক্ষের এই পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে মতিঝিল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় সাজোয়া যানও প্রস্তুত রাখা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের মুখোমুখি অবস্থান, এলাকায় উত্তেজনা

আপডেট সময় : ১২:৩৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬