ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা অগ্রহণযোগ্য, মন্তব্য রাশিয়ার ভালো কিংবা মন্দ, সরকারের পাঁচ বছরের ‘চুক্তি’ মেনেই ধৈর্য ধরার পরামর্শ প্রতিবাদ ও ‘আগের ১৪ বছর’ বিতর্ক: একটি সামাজিক বিশ্লেষণ রাড্ডা ক্লিনিকে হামলায় ওসির অবহেলার প্রমাণ, ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর শাহজালাল বিমানবন্দরে ২৮ লাখ টাকার সিরিঞ্জসহ নারী যাত্রী আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন আইনমন্ত্রী মিরপুরে ধ্বংসস্তূপের সামনেই চলছে রাড্ডা সেন্টারের স্বাস্থ্যসেবা বিশ্বযুদ্ধের আশঙ্কায় বাংলাদেশ: আমরা কি প্রস্তুত নাকি কেবলই কল্পনা?

রাজধানীতে প্রবল বৃষ্টিতে গাছ উপড়ে ক্ষতিগ্রস্ত ৩ গাড়ি, তীব্র যানজট

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:১১:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সন্ধ্যায় রাজধানীজুড়ে প্রবল বর্ষণের ফলে নগরীর বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে যান চলাচলের গতি ধীর হয়ে পড়ায় নগরজুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। বৃষ্টির এই দুর্যোগপূর্ণ সময়ে ধানমন্ডি ১২/এ সড়কের আবাহনী মাঠ এলাকায় চার রাস্তার মোড়ে ফুটপাতে থাকা একটি গাছ উপড়ে পড়ে। এতে সড়কে থাকা তিনটি প্রাইভেটকার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাত পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্রাফিক পুলিশ জানিয়েছে, গাছটি উপড়ে পড়ার পর ওই সড়ক দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। বৃষ্টির কারণে রাজধানীর প্রধান সড়কগুলোতে পানি জমে যাওয়ায় যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ফার্মগেট, কাওরান বাজার, বাংলামোটর, শাহবাগ, মগবাজার ও মৌচাকসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তীব্র যানজট লক্ষ্য করা গেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে প্রবল বৃষ্টিতে গাছ উপড়ে ক্ষতিগ্রস্ত ৩ গাড়ি, তীব্র যানজট

আপডেট সময় : ১১:১১:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬